IMG-LOGO

শনিবার, ২৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে প্রথম আলো জিপিএ -৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা‘শৃঙ্খলা না মেনে ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা’‘জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের ফের ইরানে প্রবেশের অনুমতি,মেঘনা নদীতে ট্রলারডুবি, তিন মরদেহ উদ্ধার, বাবা এখনও নিখোঁজকুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১ : আহত ৩নিয়ামতপুরে অবৈধ ভুটভুটি দুর্ঘটনায় ঘটছে প্রাণহানিরাজশাহীতে অনুষ্ঠিত হলো ১০ কিলোমিটার ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি’বাঘায় চুরি যাওয়া স্বর্ণসহ চোর গ্রেফতার, ২টি স্বর্ণের বালা উদ্ধারপরিকল্পনা কমিশনের সদস্যের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎপুঠিয়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি !ভোগান্তিতে গ্রাহকরানৈরাজ্য ও অস্থিতিশীল করার প্রতিবাদে রাজশাহী জেলা বিএনপির সমাবেশচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তারআজ সিরাজগঞ্জ সদর ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির যৌথ উদ্যোগে দেশব্যাপী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে কাল সমাবেশরাণীনগরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভামোহনপুরে মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘শৃঙ্খলা না মেনে ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা’

‘শৃঙ্খলা না মেনে ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা’

ধূমকেতু নিউজ ডেস্ক : পুলিশের কোনো সদস্য শৃঙ্খলা না মানলে বা পতিত ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যোগাযোগ রাখলে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধ বা শৃঙ্খলাভঙ্গের ক্ষেত্রে সরকার অত্যন্ত কঠোর ভূমিকা পালন করবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ‘পুলিশ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশের কেউ কেউ এখনও ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। মাঠ পর্যায়ে দায়িত্ব পালনে অবহেলা করা এবং গোপনে ফ্যাসিবাদী শক্তিকে তথ্য দিয়ে সহযোগিতা করার সুনির্দিষ্ট খবর সরকারের কাছে রয়েছে। ই-পেপারসাবস্ক্রাইব করুন

তিনি কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়ে বলেন, পুলিশের পদ যাই হোক না কেন, জনগণের প্রত্যাশা অনুধাবন করতে ব্যর্থ হলে তার পরিণতি ভালো হবে না। পতিত সরকার পুলিশ বাহিনীকে রাজনৈতিকভাবে অপব্যবহার করে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, পুলিশ সদস্যদের সংশোধনের এবং জনআস্থা অর্জনের সুযোগ দেওয়া হয়েছে। তবে কেউ ইনডিসিপ্লিন বা শৃঙ্খলাভঙ্গ করলে তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযুক্ত করতেও সরকার পিছপা হবে না।

পুলিশের তৃণমূল থেকে আইজিপি পর্যন্ত সবাইকে সতর্ক করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনপ্রত্যাশা পূরণের জন্য সরকার কঠোর হতে বাধ্য হবে। এখন থেকে শৃঙ্খলাভঙ্গের পাশাপাশি কোনো অপরাধ সংঘটিত হলে শুধু বিভাগীয় ব্যবস্থা বা লঘুদণ্ড-গুরুদণ্ডেই বিষয়টি সীমাবদ্ধ থাকবে না; সংশ্লিষ্ট অপরাধের জন্য সরাসরি ফৌজদারি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে দায়িত্ব পালন করতে গিয়ে ‘গুড ফেইথ’ বা সরল বিশ্বাসে কোনো ছোটখাটো ভুল হলে তা সেভাবেই বিবেচনা করা হবে।।

জনবান্ধব পুলিশ গড়ার প্রত্যয়জনগণ এখন আর পুলিশের ‘রাজা-বাদশার মতো আচরণ’ দেখতে চায় না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এমন একটি পুলিশ বাহিনী গড়ে তুলতে চাই, যা দক্ষতা ও পেশাদারিত্বে আধুনিক, প্রযুক্তিতে সক্ষম, আচরণে মানবিক এবং জনগণের আস্থা ও নির্ভরতার প্রতীক হবে। সিনিয়র কর্মকর্তাদের এমন কোনো কাজ না করার নির্দেশ দেন যা জনগণের চোখে অস্বাভাবিক বা অগণতান্ত্রিক মনে হয়।

জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর পুলিশ অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রাতিষ্ঠানিক, লেজিসলেটিভ এবং অ্যাডমিনিস্ট্রেটিভ—এই তিন ধরনের সহায়তার মাধ্যমে পুলিশের ইমেজ পুনঃপ্রতিষ্ঠা এবং জনআস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার।

অপরাধের ধরন পরিবর্তনের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাইবার অপরাধ ও প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশে স্বতন্ত্র ‘সাইবার ইউনিট’ চালু করা হচ্ছে। প্রয়োজনে শর্ট কোর্সের মাধ্যমে বিভিন্ন পদে দ্রুত জনবল নিয়োগসহ পুলিশের সরঞ্জাম ও লজিস্টিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ অব্যাহত থাকবে। অনুষ্ঠানে কৃতি পুলিশ সদস্যদের হাতে পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পদকপ্রাপ্তদের উদ্দেশে তিনি বলেন, পদক শুধু কৃতিত্বের স্বীকৃতি নয়, এটি আরও বড় দায়িত্বের অঙ্গীকার। দায়িত্ব পালনে তাদের আরও বেশি সততা, সাহস ও নিষ্ঠার পরিচয় দিতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ