ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী শহর খ্রীষ্টান কো-অপারেটিভ লিমিটেডের ১৭তম ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয় ।
শুক্রবার ২৫ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পযন্ত বিরতিহীন ভাবে চলে ভোট গ্রহণ। ভোট শেষে গণনার পর নির্বাচিনে ফলাফল ঘোষণা করেন নির্বাচিন কমিটির সভাপতি মোছা: নাছিমা খাতুন।
যারা নির্বাচিত হয়েছেন যথাক্রমে চেয়ারম্যান পদে পাত্রাস টুডু, ভাইস চেয়ারম্যান মনজু বিশ্বাস, সেক্রেটারি সুভাষ মারান্ডী, ট্রেজারার স্বপন হেম্বম, ডিরেক্টর আলফোন্সা হেম্বম, কামিল্লা বিশ্বাস, কেরিনা মার্ডী, পিটার মুরমু, বাবুলাল মারান্ডী, বার্নাবাস হেম্বম, রুবেল সরেন, সবিতা টুডু ।



