ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী নগরীর ৩নং ওয়াডে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু এমপির সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
বুধবার ৩০ শে সেপ্টেম্বর বাদ আসর নগরীর ৩নং ওয়াড বহরমপুর সিটি বাইপাস মোড়ে এ দোয়া মাহফিলের আয়োজন করেন রাজশাহী মহানগর যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক ও যুবদলের বর্তমান সদস্য মোঃ হাশেম শেখ ।
দোয়ার মাহফিলের ৩ নং ওয়ার্ড বিএনপি সাবেক সহ-সভাপতি মইনুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসাম সরকার,
বিশেষ অতিথি ছিলেন রাজপাড়া থানার বিএনপির সাবেক সভাপতি শওকত আলী, শাহমুকদুম থানার বিএনপির সহ-সভাপতি মোঃ আলাল উদ্দিন আলাল,মহানগর যুবদলের সাবেক সদস্য এস এম খায়রুল বাশার (মিলন),রাজপাড়া থানা যুবদলের সদস্য মোঃ রতন, ছাত্রদলের সিনিয়ার ভাইস চেয়ারম্যান মো: খোকন ।
আরোও উপস্থিত ছিলেন যুবদলের নেতৃবৃন্দ হিরা, রায়হান, রয়েল, মাসুদ, শহীদ, আব্দুল্লাহ ,কাজল, সোহেল, খোকন, মাসুমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা
দোয়া পরিচালনা করেছেন আকসানগর মসজিদের ইমাম হাফেজ মনসুর রহমান ।


