IMG-LOGO

বৃহস্পতিবার, ৩০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভাশিবগঞ্জে তেল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০মান্দায় ফিলিং স্টেশনে হামলা, পাম্প মালিকসহ আহত ২বাঘায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর বাছাই পর্ব শুরুমোহনপুরে কবরস্থানের জমি দখলের অভিযোগমান্দায় পুকুর থেকে চুরির অভিযোগে একজন আটকরাণীনগরে গ্রামীণ রাস্তায় এসিল্যান্ডের হস্তক্ষেপে বেড়া অপসারণবাউয়েটের ২৬তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিতমান্দায় ডাসকোর আয়োজনে সুশীল সমাজ সংগঠনের ষান্মাসিক সভাকুষ্টিয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবনমান্দায় অবৈধভাবে তেল মজুতের সময় গ্রেপ্তার ২বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২টি এস্কেভেটর অকেজোতানোরে ৭ হাজার কৃষকের মাঝে বিনা মূল্যে সার বীজ বিতরণগোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণসিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা, মাদক-জুয়া-চুরি রোধে কঠোর প্রশাসন
Home >> বিনোদন >> সন্তান লুকাতে কোহলি-আনুশকার পথে হাঁটছেন সাইফ ও কারিনা

সন্তান লুকাতে কোহলি-আনুশকার পথে হাঁটছেন সাইফ ও কারিনা

ধূমকেতু নিউজ ডেস্ক : দিন কয়েক আগেই মেয়ে সন্তানের বাবা-মা হলেন তারকা জুটি কোহলি-আনুশকা। সুখবরটি প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে এই দুই তারকার ভক্ত-সহকর্মীদের অভিনন্দনে ভরে উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমর সাইটগুলো।

তবে এতো বড় একটি সুখবরের মাঝেও দারুণ এক দৃষ্টান্ত স্থাপন করেছেন তারকা এই দম্পতি। এখনো প্রকাশ করেননি তাদের মেয়ের ছবি।

শুধু তাই নয় হাসপাতালের সিকিউরিটিদেরকেও বলে রেখেছেন কোনো আত্মীয় আসলেও যেন ছবি তুলতে দেওয়া না হয়। মূলত সন্তানের গোপনীয়তা রক্ষা করার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা।

এবার শোনা যাচ্ছে কোহলি-আনুশকার সেই একই পথে হাঁটবেন বলিউডের আরেক তারকা জুটি সাইফ-কারিনা।

সম্প্রতি বলিউড হাঙ্গামা তাদের এক প্রতিবেদনে প্রকাশ করেছে, কারিনা কাপুর খান এবং সাইফ আলি খানের দ্বিতীয় সন্তানের গোপনীয়তা নিশ্চিত করার জন্য এই দম্পতিও কঠোর ব্যবস্থা অনুসরণ করতে চান। দ্বিতীয় সন্তানকে ক্যামেরার সামনে আনতে চান না তারা।

একটি সূত্রের বরাতে তারা আরও জানায়, বলিউডে তারকাদের মধ্যে বর্তমানে বেশ আলোচিত কোহলি-আনুশকার গোপনীয়তা রক্ষার দারুণ এই উদ্যোগ। অনেকেই মনে করেছেন এ দম্পতির দেখানো পথে হাঁটবে বলিউডের অনেক তারকাই। সাইফিনা দম্পতি যেন তারই প্রমাণ দিতে যাচ্ছেন।

প্রসঙ্গত, গেল ১১ জানুয়ারি বিকেলে মুম্বাইতে কোহলিপত্নী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার কোলে জন্ম নেয় কন্যা শিশু।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news