IMG-LOGO

মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে অনুমোদনহীন ভবনের ছাদে সুইমিংপুল, অপসারণে বাধা ও আরডিএ চেয়ারম্যানকে হুমকীবাগমারায় চার বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, যুবক পলাতকরাজশাহীতে বাড়ির নির্মাণাধীনটয়লেট ভেঙ্গে দেওয়ার অভিযোগ১৫ বছর পর শাহরুখের সঙ্গে কারিনা‘সাংবিধানিকভাবে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করা হবে’ফুলবাড়ী সীমান্তে নারী ও শিশুকে পুশইনের অভিযোগ, শূন্যরেখায় অবস্থানসিরাজগঞ্জে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ সমীক্ষা কার্যক্রমরাণীনগরে মাদক সেবির ৯মাসের কারাদন্ডরাণীনগরে ৩৪লাখ টাকা ছিনতায়ের অভিযোগনিয়ামতপুরে ৩০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজের অধ্যক্ষ ও শিক্ষক পেলেন উডব্যাজসড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারবর্গের অনুকূলে চেক হস্তান্তর ও বিতরণমহাদেবপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষের‌্যালী ও আলোচনা সভাফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটকমানবতা ফেরিওয়ালা’ভুমি কর্মকর্তা শিবু দাশের বিদায়
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় চার বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, যুবক পলাতক

বাগমারায় চার বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, যুবক পলাতক

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলায় চার বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে ইমন (১৮) নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত ইমন পলাতক রয়েছে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে প্রথমে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়েছে।

বর্তমানে শিশুটি রামেক হাসপাতালের ৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

এলাকাবাসী ও শিশুটির পরিবারের সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইমন ওই গ্রামের বেলাল হোসেনের ছেলে এবং ঠাকুরপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের রাইস মিলে কাজ করত।

শিশুটির পরিবারের অভিযোগ, বাড়িতে খেলাধুলা করার সময় ইমন অন্য একজনের মাধ্যমে শিশুটিকে রাইস মিলে ডেকে নেয়। সেখানে নিয়ে শিশুটির সঙ্গে বলাৎকারের ঘটনা ঘটানো হয় বলে অভিযোগ পরিবারের।

ঘটনার পর শিশুটি কান্নাকাটি করতে করতে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানায়। পরে তার পরনের পোশাক রক্তমাখা ও ভেজা অবস্থায় পাওয়া যায়। শিশুটির শরীরের পেছনের অংশে গুরুতর জখম হওয়ায় রক্তক্ষরণ হচ্ছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

শিশুটির বাবা বলেন, ইমন তার ছেলেকে রাইস মিলে ডেকে নিয়ে যায়। সেখানে তার সঙ্গে খারাপ কাজ করা হয়েছে। এতে শিশুটির পেছনের অংশে গুরুতর জখম হয়েছে এবং রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না। ঘটনার পর থেকে অভিযুক্ত ইমনের সন্ধান করা হলেও তাকে পাওয়া যায়নি।

শিশুটির পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়, ঘটনার পর দ্রুত তাকে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।

ঘটনার পর অভিযুক্ত ইমন পলাতক থাকায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্যরা অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930