ধূমকেতু প্রতিবেদক, সিরাজগঞ্জ : “ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশগড়ি এই এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে ১৩’অক্টোবর আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে র্যালি প্রদর্শন ও আলোচনা সভা ভিক্টোরিয়া হাইস্কুলে দুর্যোগ মোকাবেলায় আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর-২০২৬খ্রিঃ) সকাল ১০ টায় জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে সিরাজগঞ্জ কালেক্টরেট ভবনের সামনে হতে – বর্ণাঢ্য র্যালি প্রদর্শন করা হয়। পরবর্তীতে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও গীতা পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। উক্ত আলোচনা সভায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম এঁর সভাপতিত্বে এসময়ে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার ।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, যে কোনো দুর্যোগে যথাযথ পূর্বাভাস,প্রস্তুতি ও ঝুঁকিহ্রাস করে জনগণের জনমালের ক্ষতি কমিয়ে আনা সম্ভব। এরই ধারাবাহিকতায় বর্তমান সরকারের নীতি পরিকল্পনায় ইতোমধ্যে দুর্যোগ ঝুঁকি হ্রাস কৌশল অন্তর্ভুক্ত হয়েছে এবং সবধরনের দুর্যোগের প্রস্তুতি সরকার বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। দেশবাসীকে আগাম সর্তকর্বাতা দিতে দেশের ৮টি স্থানে পরীক্ষামূলকভাবে বজ্রপাত চিহ্নিতকরণ যন্ত্র বা লাইটেনিং ডিটেকটিভ সেন্সর বসানো হয়েছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ও স্বাগত বক্তব্য রাখেন,দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা, ট্রেজারী শাখা, লাইব্রেরি, ফরম ও স্টেশনারি শাখা ) মোঃ আখিরুজ্জামান।
এসময়ে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আনসার ও ভিডিপি’র সহকারী জেলা কমান্ড্যান্ট, সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্সের উপ-পরিচালক এম.এ. রহমান, উপসহকারী প্রকৌশলী (সিভিল), দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ সংস্কার ও উন্নয়ন মোঃ মোস্তফা মিয়া, এনডিপির প্রতিবন্ধীতা শিক্ষা বিষয়ক ও শিক্ষা কর্মসূচি’র উপ-ব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ, ব্র্যাক সামাজিক সুরক্ষা কমসূচি’র সেলপ অফিসার মোঃ মাসুদ রানা প্রমুখ । এসময়ে অনুষ্ঠানে বিভিন্ন এনজিও কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান, স্কাউট, যুব রেডক্রিসেন্ট এর সদস্য-সদস্যরা উপস্থিত ছিলেন।


