IMG-LOGO

বুধবার, ১৪ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ হোসেনঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েন নয়, ফোর্স থাকবে তিন গুণমাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নীতিমালা প্রকাশনন্দীগ্রামে ৪৮টি মণ্ডপে চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতিআলুর জমি চাষ করছিলেন বাবা,বাবার চালানো পাওয়ার টিলারের নিচে পরে প্রাণ গেল মেয়েরবাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‌্যালি ও আলোচনা সভামান্দায় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১মোহনপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন -২০২৬‘অভিনয়ের জন্য পারিবারিক গল্পই পছন্দ’পবায় নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও এআই দক্ষতা বাড়াতে প্রশিক্ষণসিরাজগঞ্জে যমুনায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট‘ড. ইউনূসের সঙ্গে সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় শেখ হাসিনারই’নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভাচাঁপাইনবাবগঞ্জে ১৫০ গ্রাম হেরোইন সহ যুবক গ্রেপ্তার মোটরসাইকেল ও মোবাইল জব্দসরদহ রোড স্টেশনে ট্রেন বিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশে এমপি চাঁদ
Home >> জাতীয় >> লিড নিউজ >> ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েন নয়, ফোর্স থাকবে তিন গুণ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েন নয়, ফোর্স থাকবে তিন গুণ

ধূমকেতু নিউজ ডেস্ক : ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের চিন্তা না থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য জাতীয় নির্বাচনের চেয়ে তিন গুণ বেশি থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, “আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েন করার কথা চিন্তা করছি না, ধরে নেন সেনাবাহিনী মোতায়েন হবে না। এখানে আমাদের যে ফোর্সেস আছে—জাতীয় নির্বাচনের চেয়ে তিন গুণ ফোর্স থাকবে।

“সুতরাং এখানে ওভার ইন্স্যুরেন্সের দরকার আছে বলে আমরা মনে করি না। এখানে কোনোভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার সুযোগ থাকবে না।”

নির্বাচনে দায়িত্ব পালন করা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বুধবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

উপনির্বাচনে কেউ অপকর্ম করলে তা প্রতিহত করা হবে জানিয়ে ইসি সানাউল্লাহ বলেন, “সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করা হবে, কেউ যেন কোনো ধরনের অসৎ উদ্দেশ্য নিয়ে কাজ করার সুযোগ না পায়। আর কেউ যদি কোনো ধরনের অপকর্ম করেন, তাহলে সঙ্গে সঙ্গে প্রতিহত করা যায়, সেই ধরনের সব ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “পুলিশ, বিজিবি, এসআরবির সঙ্গে আমাদের বাকি যেসব ডিজিটাল ডিভাইস রয়েছে, যেমন বডি-ওর্ন ক্যামেরা, ড্রোন থাকবে; তাৎক্ষণিকভাবে সাড়া দেওয়ার জন্য যা যা প্রয়োজন, সব থাকবে।”

নির্বাচন কমিশনার বলেন, “নির্বাচন সুষ্ঠু না হওয়ার কোনো কারণ নেই, নির্বাচন ইনশা আল্লাহ সুষ্ঠু হবে। আমি নিশ্চিত, এই নির্বাচনের পরে আপনারা ঠাকুরগাঁওবাসী হিসেবে সম্মানিতবোধ করবেন।”

সানাউল্লাহ বলেন, “এ পর্যন্ত নির্বাচনের পরিবেশ সুন্দর আছে। আমরা আশাবাদী, আগামী ২৯ অক্টোবর সুন্দর পরিবেশে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সম্পন্ন হবে।”

ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

এ সময় বাংলাদেশ নির্বাচন কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930