IMG-LOGO

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙ্গণ পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রীমহাদেবপুরে চোর অপবাদে শিশু নির্যাতনের ঘটনায় থানায় মামলা, গ্রেফতার ১রাণীনগরে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধনকুষ্টিয়ায় যুবকের মরদেহ উদ্ধারসিরাজগঞ্জে জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে মনোনয়ন পত্র জমাদান শেষবড়পুকুরিয়া কয়লাখনির ১৭১ শ্রমিককে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচিদুর্গাপুরে “দৈনিক সাগরকূল” পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিতপোরশায় হেরোইনসহ চোরাকারবারী আটকবাউয়েটে ভলিবল এবং হ্যান্ডবল টুর্নামেন্ট-২০২৬বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্পের এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রীটানা চতুর্থ দিনের মতো রাজধানীতে শ্রমিক বিক্ষোভইসলামিক ফাউণ্ডেশনের উদ্যোগে হাম রুবেলার প্রাদুর্ভাব ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালাবাঘায় চিনি-রং-ফিটকিরিতে তৈরি হচ্ছে গুড়, কারখানায় অভিযান, মাত্র ৭ হাজার টাকা জরিমানায় এলাকাবাসির ক্ষোভএকদিন পর শুরু হচ্ছে দুর্গাপূজা, শেষ সময়ে ব্যস্ত প্রতিমা কারিগর, বাঘায় ৪৭ মন্ডপে হবে পূজাবাউয়েটে বিসিএস ও বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যারিয়ার গঠন বিষয়ক সেমিনার
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মহাদেবপুরে চোর অপবাদে শিশু নির্যাতনের ঘটনায় থানায় মামলা, গ্রেফতার ১

মহাদেবপুরে চোর অপবাদে শিশু নির্যাতনের ঘটনায় থানায় মামলা, গ্রেফতার ১

ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে চোর অপবাদে প্রথম শ্রেণির শিশু শিক্ষার্থী মোঃ মাফিকে কয়েক ঘন্টা বেঁধে রেখে নির্যাতনের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে মামলার অন্যতম আসামী মোঃ বাবু হাসান ওরফে মমতাজকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ বাবু হাসান ওরফে মমতাজকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শিশুটির বাবা মোঃ ওয়াহেদুজ্জামান বাদী হয়ে সহরাই গ্রামের মোঃ আইজুলের ছেলে মোঃ বাবু হাসান ওরফে মমতাজ, মমতাজের স্ত্রী মোছাঃ নাজমা এবং একই গ্রামের মোঃ মাহফুজের ছেলে জুয়েলের বিরুদ্ধে মামলাটি করেন।

মামলা সূত্রে জানায়, গত রবিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার রাইগাঁ ইউনিয়নের সহরাই মোড়ে মমতাজের দোকানের ভিতরে যায় শিশুটি। কিন্তু দোকানের ভিতরে কেউ না থাকায় শিশুটি দোকানের বাইরে চলে আসার সময় মমতাজ ও তার স্ত্রী নাজমা চোর সন্দেহে তাকে দোকানের পাশের একটি ঘরে রশি দিয়ে হাত-পা বেঁধে বেদম মারপিট করে। এতে শিশুটির শরীরের বিভিন্ন স্থানে রক্তজমাট কালশিরা জখমপ্রাপ্ত হয়। খবর পেয়ে সহরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আতিয়ার রসুল, দুজন শিক্ষিকা, দপ্তরি ফিরোজসহ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে মারধরের বিষয়ে জানতে চাইলে তাদের সাথে দুর্ব্যবহার করে তাদেরকে তাড়িয়ে দেয়া হয়। পরে শিশুটি সেখান থেকে কৌশলে বের হয়ে বাড়িতে গিয়ে কীটনাশক পান করে আত্নহত্যার চেষ্টা করে অসুস্থ হয়ে পড়ে। শিশুটিকে ছটফট করতে দেখে পরিবারের লোকজন দ্রুত তাকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। শিশুটির অবস্থা বর্তমানে সঙ্কটাপন্ন।

মহাদেবপুর থানার ওসি মোঃ ওমর ফারুক জানান, এ বিষয়ে থানায় মামলা হলে মামলার অন্যতম আসামী মমতাজকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্য আসামীরা পলাতক থাকায় তাদের গ্রেফতার করা যায় নি। তবে তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930