IMG-LOGO

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে ১৪০ জন দু:স্থ্যদের মাঝে বস্ত্র বিতরণগোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙ্গণ পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রীমহাদেবপুরে চোর অপবাদে শিশু নির্যাতনের ঘটনায় থানায় মামলা, গ্রেফতার ১রাণীনগরে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধনকুষ্টিয়ায় যুবকের মরদেহ উদ্ধারসিরাজগঞ্জে জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে মনোনয়ন পত্র জমাদান শেষবড়পুকুরিয়া কয়লাখনির ১৭১ শ্রমিককে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচিদুর্গাপুরে “দৈনিক সাগরকূল” পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিতপোরশায় হেরোইনসহ চোরাকারবারী আটকবাউয়েটে ভলিবল এবং হ্যান্ডবল টুর্নামেন্ট-২০২৬বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্পের এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রীটানা চতুর্থ দিনের মতো রাজধানীতে শ্রমিক বিক্ষোভইসলামিক ফাউণ্ডেশনের উদ্যোগে হাম রুবেলার প্রাদুর্ভাব ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালাবাঘায় চিনি-রং-ফিটকিরিতে তৈরি হচ্ছে গুড়, কারখানায় অভিযান, মাত্র ৭ হাজার টাকা জরিমানায় এলাকাবাসির ক্ষোভএকদিন পর শুরু হচ্ছে দুর্গাপূজা, শেষ সময়ে ব্যস্ত প্রতিমা কারিগর, বাঘায় ৪৭ মন্ডপে হবে পূজা
Home >> টপ নিউজ >> রাজশাহী >> গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙ্গণ পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙ্গণ পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

ধূমকেতু প্রতিবেদক,গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নদীভাঙন কবলিত মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ নিরসন এবং আন্তর্জাতিক পানি আইনে দেশের ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় গোদাগাড়ী পৌরসভার রেলবাজার কুঠিপাড়া, বারুইপাড়া এবং উপজেলার চরআষাড়িয়াদহ ইউনিয়নের চর বয়ারমারীসহ বিভিন্ন ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এ সময় প্রতিমন্ত্রী গোদাগাড়ী শহরের অস্তিত্ব রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ আই-বাঁধ, টি-বাঁধ ও শহর রক্ষা বাঁধের বর্তমান পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন।

গোদাগাড়ী সীমান্তে পদ্মার নব্যতাসংকট ও ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হওয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী ১২ ডিসেম্বর ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এ নিয়ে বাংলাদেশ সরকার ইতিমধ্যেই উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করেছে। আমরা আশা করছি, ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে গ্যারান্টি ক্লজ দিয়ে ফারাক্কা চুক্তি করেছিলেন, সে অনুযায়ী ভারত আরেকটি চুক্তি নবায়ন করবে। ভারতের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা আন্তঃসীমান্ত নদীর নাব্যতা ফিরিয়ে আনতে কাজ করবে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বাংলাদেশের যে প্রত্যাশা, তা ভারতীয় রাষ্ট্রদূতের কাছে জোরালোভাবে তুলে ধরা হয়েছে।

গোদাগাড়ী ও পবা অঞ্চলে নদী সুরক্ষার ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী এর আগে পবা উপজেলার নওহাটা ব্রিজসংলগ্ন এলাকায় বারনই নদী পুনরুজ্জীবিত, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ শীর্ষক প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
গুরুত্বপূর্ণ এই পরিদর্শনে প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান।

প্রকৌশল ও কারিগরি সহায়তার জন্য উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক রুহুল আমিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মেহেদী হাসান এবং রাজশাহীর উপবিভাগীয় প্রকৌশলী পার্থ সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ ছাড়া গোদাগাড়ীর স্থানীয় জনগণের দাবি ও অধিকারের পক্ষে মাঠপর্যায়ে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম শাওয়াল, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া রুলু এবং পৌর যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান বিপ্লবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930