IMG-LOGO

শুক্রবার, ১৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চারঘাটে ৭ দিনের ব্যবধানে ৭ শিক্ষার্থীকে অপহরণেরচেষ্টা, চরম আতঙ্ক ও উদ্বিগ্ন অভিভাবক মহলনিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহতপ্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে মাদ্রাসামাঠ পরিদর্শন করলেন রাসিক প্রশাসকচাঁপাইনবাবগঞ্জে ৯২ টি ককটেল ও গান পাউডার সদৃশ পাউডার উদ্ধারবাগমারায় দুর্গাপূজা উপলক্ষে বিষ্ণু আরতি ফাউন্ডেশনের নতুন পোশাক বিতরণনিয়ামতপুরে জাতীয় আদিবাসী পরিষদের নবগঠিত উপজেলা কমিটির পরিচিত সভাগোদাগাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রশাসনের পক্ষপাতের প্রতিবাদে ১১ দলের বিক্ষোভ সমাবেশবাগমারায় পুজোর প্রস্তুতি সম্পন্ন ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসবচাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে হেরোইনসহ যুবক গ্রেপ্তারসিংড়ায় ৫টি বক অবমুক্ত করলো ইউএনও৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভাসিরাজগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষ্যে সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজে আলোচনা সভা, পুরষ্কার বিতরণরাণীনগরে ১৪০ জন দু:স্থ্যদের মাঝে বস্ত্র বিতরণগোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙ্গণ পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রীমহাদেবপুরে চোর অপবাদে শিশু নির্যাতনের ঘটনায় থানায় মামলা, গ্রেফতার ১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ১৫ অক্টোবর (বৃহস্পতিবার ) ভোর পাঁচটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বুধবার (১৪ অক্টোবর) উপজেলার বেগুনবাড়ি এলাকায় মোটরসাইকেল ও চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনি আহত হন।

নিহত ব্যক্তির নাম জাবেদ আলী (৪৮)। বাবার নাম মৃত মোঃ ইয়াকুব। বাড়ি উপজেলার চন্দননগর ইউনিয়নের তালপুকুরিয়া গ্রামে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাবেদ আলী গত বুধবার সকাল নয়টার দিকে ছাতড়া থেকে মোটরসাইকেল করে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে বেগুনবাড়ি গ্রামের পূর্ব পাশে পৌঁছলে বিপরীতমুখী একটি চার্জার ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থল থেকে চার্জার ভ্যানটি চলে গেলেও রাস্তার পাশে পড়ে থাকেন জাবেদ আলী। স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে তার পরিবারকে সংবাদ দিলে দ্রুত ছাতড়া এক গ্রাম্য ডাক্তারকে দেখিয়ে পরে অবস্থার অবনতি হলে ওইদিনই দুপুর ১২ টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
আজাদ নামে এক আত্মীয় জানায়, দুর্ঘটনার সময় তার মাথার পিছনের দিকে বড় ধরনের আঘাত পায়। এতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

এ বিষয়ে জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএম বলেন, রাজশাহী মেডিকেল থেকে আজকে আমাকে জানানো হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের পক্ষে হতে কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930