IMG-LOGO

সোমবার, ১৯ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্টফাইনাল অনুষ্ঠিতরাজশাহীতে ১৭৭ পূজামণ্ডপে ১৪ লাখ ১০ হাজার টাকা অনুদান দিল জেলা পরিষদরায়গঞ্জে ফল, বেকারি, কসমেটিকস ও নিত্যপণ্যের দোকানে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান‘নতুন এলএনজি টার্মিনাল নির্মাণে আগ্রহী যুক্তরাষ্ট্র, চীন, কোরিয়া’দুর্গাপূজার মধ্যে রাজশাহীতে আগমন প্রধানমন্ত্রীর ঐতিহাসিক সফর: ভূমিমন্ত্রী মিনুরাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিরবিষয়টি প্রধানমন্ত্রীর নিকট উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকমহাদেবপুরে ৯৭ জন গ্রাম পুলিশপেলেন বাইসাইকেলসিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজে নারী উদ্যোক্তদের সাথে মতবিনিময় সভামোহনপুরে পুকুরের পানিতে ডুবে ২ বছরের শিশু আলিফের মৃত্যুমাদ্রাসার ভবন নিলামের টাকা বাঁকি রেখই মালামাল নিয়ে গেলেন যুবদল নেতামহদেবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কীটনাশক ছিটিয়ে ধান পুড়িয়ে দেয়ার অভিযোগপোরশায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধারওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানমন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীতে ১৭৭ পূজামণ্ডপে ১৪ লাখ ১০ হাজার টাকা অনুদান দিল জেলা পরিষদ

রাজশাহীতে ১৭৭ পূজামণ্ডপে ১৪ লাখ ১০ হাজার টাকা অনুদান দিল জেলা পরিষদ

ধূমকেতু প্রতিবেদক : শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে রাজশাহী মহানগরী ও বিভিন্ন উপজেলায় ১৭৭টি পূজামণ্ডপে মোট ১৪ লাখ ১০ হাজার টাকা আর্থিক অনুদান দিয়েছে রাজশাহী জেলা পরিষদ।

সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টায় রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের কার্যালয়ে পূজামণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে অনুদানের চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন, যাতে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হয়। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে উৎসব উদযাপন নিশ্চিত করা সবার দায়িত্ব।

তিনি আরও বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে আনন্দমুখর ও নির্বিঘ্ন করতে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। রাজশাহী জেলা পরিষদের পক্ষ থেকে দেওয়া এই আর্থিক অনুদান পূজামণ্ডপগুলোর আয়োজন ও উদযাপনে কিছুটা হলেও সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, সহকারী প্রকৌশলী মোঃ আল আমীন মল্লিক, প্রধান সহকারী এস. এম. আল মতিনসহ জেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।###

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930