IMG-LOGO

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধারতানোরে গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধারসিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রি, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদন্ডরাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড১১ হাজার ৪৯৫ জন ডাক্তার নিয়োগ দেবে সরকার, সংসদে স্বাস্থ্যমন্ত্রীকুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২বাঘায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ১অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক শিক্ষকদের বদলিগত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যুচিত্রনায়িকা পরীমনির কোলে ফুটফুটে শিশুরাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটকপুঠিয়ায় সারের জন্য মহাসড়ক অবরোধযুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫, আহত ৫বাগমারায় পাঁচ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ‘এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে’
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> বাঘায় ৭০ লাখ টাকার উন্নয়নে এক মাসের ফাটল

বাঘায় ৭০ লাখ টাকার উন্নয়নে এক মাসের ফাটল

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় এক মাসের ব্যবধানে ৭০ লক্ষ টাকা ব্যায়ে নির্মাণকৃত একটি রাস্তার কাজ ভেঙ্গে যাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি ভাইলাল হয়েছে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান দাবি করেছেন দিনে কার্পেটিং কাজ শেষ করার পর রাতে ওই রাস্তায় যানবাহন চলার কারনে কার্পেটিং ফেটে গেছে।

উপজেলা প্রকৌশলীর কার্যালয় সুত্রে জানা গেছে, ২০১৯-২০ অর্থ বছরে এলজিআরডি মন্ত্রণালয়ের অধীনে ৬৮ লাখ ৩৩ হাজার টাকা ব্যায় ধরে উপজেলার চন্ডিপুর-জোতরাঘব সড়কের ২ কিলোমিটার রাস্তা পাকাকরণের কাজ পান নাটোরের ঠিকাদারি প্রতিষ্ঠান এমএন ট্রেডের স্বত্তাধিকারি তহিদুল ইসলাম।

পরে স্থানীয় ঠিকাদার আবুল বাশার ক্রয় সূত্রে ঐ কাজটি সম্পন্য করেন। এতে বিটুমিন কাজ শেষ করার পরপরই বিভিন্ন স্থানে ভাঙন দেখা দেয়। ফলে স্থানীয় লোকজনের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। গত বছরের নভেম্বর মাসের প্রথম সপ্তাহে রাস্তার কাজ শুরু করা হয়। এরপর কাজটি শেষ করা হয় চলতি বছরের ১ জানুয়ারি।

স্থানীয় লোকজন জানান, রাস্তাটি নির্মাণে ব্যাপক অনিয়ম করা হয়েছে। নিম্নমানের ইট, সুরকি ব্যবহার করা হয়েছে। রাস্তায় পিচ ঢালাইয়ের আগে ঠিকমতো পরিষ্কার করা হয়নি। খড় ও ময়লার ওপর অল্প পরিমাণে বিটুমিন দিয়ে কার্পেটিংয়ের কাজ শেষ করা হয়েছে। এ কারণে কাজ শেষ হতে-না হতেই জায়গা জায়গাই কার্পেটিং ভেঙে যাচ্ছে।

নাম প্রকাশ না করার সর্তে একজন স্কুল শিক্ষক জানান, সরকারি কাজের পাশে যে সরকারি কর্মকর্তা থাকেন না সেটি এ কাজের বেলায় দেখেছি। মাঝে মধ্যে থাকলেও তাদের ভুমিকা একে বারেই নিরব।

তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের আবুল বাশার দাবি করেন, রাস্তাটি নির্মাণে কোনো নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়নি। এ রাস্তা দিয়েই গ্রামের মানুষ কিংবা যানবাহনও চলাচল করবে। তাই যতদূর সম্ভব ভালো কাজ করার চেষ্টা করেছেন। তার দাবি, দিনে কার্পেটিংয়ের কাজ শেষ করার পর রাতে ওই রাস্তায় যানবাহন চলাচল করেছে। যার কারণে কার্পেটিং ফেটে গেছে। পরে সেটি ঠিক করে দিয়েছেন।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী রতন কুমার ফৌজদার দাবি করেন, এই কাজের বিষয়ে তাঁর কাছে কেউ কোন অভিযোগ করেনি। তবে কাজ শেষ করার পর পরই ভারি যানবাহন চলাচল করার কারণে বিটুমিন ফেটে গিয়েছিল। পরে সেটি ঠিক করে দেয়া হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031