IMG-LOGO

সোমবার, ১৯ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী হলদিবোনা গ্রামে যুব ঐক্য পরিষদের উদ্যোগে আদিবাসী নারীদের মাঝে বস্ত্র বিতরণরাজশাহীতে মেয়েদের ‘জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা জেলা পর্যায়ের বাছাই পর্ব অনুষ্ঠিতকানাডার সামরিক ঘাঁটিতে আগুনে পুড়ে নিহত ৪দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি, বদলগাছীতে ৪০০ দুস্থের হাতে শাড়ি-লুঙ্গিবাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্টফাইনাল অনুষ্ঠিতরাজশাহীতে ১৭৭ পূজামণ্ডপে ১৪ লাখ ১০ হাজার টাকা অনুদান দিল জেলা পরিষদরায়গঞ্জে ফল, বেকারি, কসমেটিকস ও নিত্যপণ্যের দোকানে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান‘নতুন এলএনজি টার্মিনাল নির্মাণে আগ্রহী যুক্তরাষ্ট্র, চীন, কোরিয়া’দুর্গাপূজার মধ্যে রাজশাহীতে আগমন প্রধানমন্ত্রীর ঐতিহাসিক সফর: ভূমিমন্ত্রী মিনুরাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিরবিষয়টি প্রধানমন্ত্রীর নিকট উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকমহাদেবপুরে ৯৭ জন গ্রাম পুলিশপেলেন বাইসাইকেলসিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজে নারী উদ্যোক্তদের সাথে মতবিনিময় সভামোহনপুরে পুকুরের পানিতে ডুবে ২ বছরের শিশু আলিফের মৃত্যুমাদ্রাসার ভবন নিলামের টাকা বাঁকি রেখই মালামাল নিয়ে গেলেন যুবদল নেতামহদেবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কীটনাশক ছিটিয়ে ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীতে মেয়েদের ‘জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা জেলা পর্যায়ের বাছাই পর্ব অনুষ্ঠিত

রাজশাহীতে মেয়েদের ‘জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা জেলা পর্যায়ের বাছাই পর্ব অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক : মেয়েদের অংশগ্রহণ নিশ্চিত করতে ২য় বারের মতো আয়োজিত হলো “জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৬”। আশুগঞ্জ বালিকা হিফজ মাদরাসার উদ্যোগে আজ ১৯ অক্টোবর (সোমবার) সকাল ৯ টা থেকে এই প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের বিভিন্ন মাদ্রাসা থেকে শিক্ষার্থীরা এসে অংশগ্রহণ করে।

​রাজশাহীর হাইটেক পার্ক সংলগ্ন কাশিয়াডাঙ্গার কোর্ট বাজার মুন্সিপাড়ায় অবস্থিত ‘তাজকিয়াতুল উম্মাহ বালিকা মাদরাসা’ প্রাঙ্গণে অডিশনটি অনুষ্ঠিত হয়েছে।

​প্রতিযোগিতার বিভাগসমূহ:

​প্রতিযোগীদের সুবিধার জন্য ৩টি ক্যাটাগরিতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে:

৫ পারা গ্রুপ: অনূর্ধ্ব ১৩ বছর বয়সী প্রতিযোগীদের জন্য।

​১০ পারা গ্রুপ: অনূর্ধ্ব ১৫ বছর বয়সী প্রতিযোগীদের জন্য।

​হুসনে সওত: উন্মুক্ত ক্যাটাগরি।

​প্রতিযোগীরা চাইলে একাধিক গ্রুপে অংশগ্রহণ করতে পারবেন।

​পুরস্কার ও সম্মাননা:

​প্রতিযোগীদের উৎসাহ জোগাতে জেলা ও জাতীয় দুই পর্যায়েই রয়েছে আকর্ষণীয় পুরস্কার:

​জেলা পর্যায়ের পুরস্কার:

​প্রতিটি গ্রুপের ১ম থেকে ৩য় স্থান অধিকারীদের জন্য সম্মাননা অ্যাওয়ার্ড।

​৪র্থ থেকে ১০ম স্থান অধিকারীদের জন্য আকর্ষণীয় ক্রেস্ট।

​১ম থেকে ১৫তম স্থান অধিকারীদের জাতীয় পর্যায়ের জন্য ইয়েস কার্ড দেওয়া হয়েছে।

​জাতীয় পর্যায়ের পুরস্কার:

​প্রথম পুরস্কার: স্বর্ণ পদক।

​দ্বিতীয় পুরস্কার: রৌপ্য পদক।

​তৃতীয় পুরস্কার: ব্রোঞ্জ পদক।

​৪র্থ থেকে ২০তম স্থান: আকর্ষণীয় ক্রেস্ট।

​গ্র্যান্ড ফাইনাল ও নিয়মাবলি:

​রাজশাহী বিভাগীয় অডিশন শেষে আগামী ২৩ ডিসেম্বর ২০২৬ তারিখে ঢাকার ডেমরার উত্তর সাইনবোর্ডে অবস্থিত ‘মারকাযুল মাদীনা মহিলা মাদরাসা’ প্রাঙ্গণে প্রতিযোগিতাটির গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে।

​আয়োজক কমিটি জানিয়েছে, ১৫০ টাকার বিনিময়ে ফরম সংগ্রহ করে প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে (যার মধ্যে হাফ মূল্য ও প্রাইজ মূল্য অন্তর্ভুক্ত)। তবে যেসব প্রতিযোগী ইতিপূর্বে আন্তর্জাতিক বা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় ১ম, ২য় বা ৩য় স্থান অধিকার করেছেন, তারা এতে অংশগ্রহণ করতে পারবেন না। বিচারকমণ্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

​অডিশনে অংশগ্রহণের জন্য আগ্রহী প্রতিযোগীদের ছবির নিচে দেওয়া নম্বরে (হাঃ মাওঃ ক্বারী খালেদ সাইফুল্লাহ ওসমানী – 01315-174070, হাঃ ক্বারী হুজাইফা – 01313159375) যোগাযোগ করতে বলা হয়েছে। এই সুযোগটি ২৩ তারিখ পর্যন্ত চলমান থাকবে। তাসকিয়াতুল উম্মাহ মাদ্রাসার সকল প্রতিযোগী পরবর্তী রাউন্ডে অংশগ্রহণের জন্য  উত্তীর্ণ হয়েছে। উক্ত প্রতিষ্ঠানের ১৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানের প্রধান মমতাজ বেগম বলেন,এ ধরনের প্রতিযোগিতা ছেলে মেয়েদের মাঝে আরো লেখাপড়ার উৎসাহ বৃদ্ধি করবে।। লেখাপড়ার পাশাপাশি তারা ছেলেমেয়েদের নানান বিষয়ে পারদর্শী করে গড়ে তুলছে। প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা কারি খালেদ সাইফুল্লাহ ওসমানী,চেয়ারম্যান পত্র ফাউন্ডেশন।

হাফেজ মাওলানা কারি শাহিদ হোসেন মিল্লাত, প্রতিষ্ঠাতা ও পরিচালক তাহফিজুল কোরআন মাদ্রাসা, রাজশাহী   এবং হাফেজ মাওলানা কারি আবু রায়হান,মুহতামিম শামসুন্নাহার আদর্শ মহিলা মাদ্রাসা ময়মনসিংহ। এছাড়াও প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ  সেখানে উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930