IMG-LOGO

সোমবার, ১৯ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি বিতরণবাঘায় শান্তিপূর্ণ পূজা উদযাপনে পুলিশ-আনসার ও ভিডিপির সতর্ক পাহারারাজশাহী হলদিবোনা গ্রামে যুব ঐক্য পরিষদের উদ্যোগে আদিবাসী নারীদের মাঝে বস্ত্র বিতরণরাজশাহীতে মেয়েদের ‘জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা জেলা পর্যায়ের বাছাই পর্ব অনুষ্ঠিতকানাডার সামরিক ঘাঁটিতে আগুনে পুড়ে নিহত ৪দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি, বদলগাছীতে ৪০০ দুস্থের হাতে শাড়ি-লুঙ্গিবাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্টফাইনাল অনুষ্ঠিতরাজশাহীতে ১৭৭ পূজামণ্ডপে ১৪ লাখ ১০ হাজার টাকা অনুদান দিল জেলা পরিষদরায়গঞ্জে ফল, বেকারি, কসমেটিকস ও নিত্যপণ্যের দোকানে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান‘নতুন এলএনজি টার্মিনাল নির্মাণে আগ্রহী যুক্তরাষ্ট্র, চীন, কোরিয়া’দুর্গাপূজার মধ্যে রাজশাহীতে আগমন প্রধানমন্ত্রীর ঐতিহাসিক সফর: ভূমিমন্ত্রী মিনুরাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিরবিষয়টি প্রধানমন্ত্রীর নিকট উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকমহাদেবপুরে ৯৭ জন গ্রাম পুলিশপেলেন বাইসাইকেলসিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজে নারী উদ্যোক্তদের সাথে মতবিনিময় সভামোহনপুরে পুকুরের পানিতে ডুবে ২ বছরের শিশু আলিফের মৃত্যু
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাঘায় শান্তিপূর্ণ পূজা উদযাপনে পুলিশ-আনসার ও ভিডিপির সতর্ক পাহারা

বাঘায় শান্তিপূর্ণ পূজা উদযাপনে পুলিশ-আনসার ও ভিডিপির সতর্ক পাহারা

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : রাজশাহীর বাঘায় আনসার ভিডিপি ও পুলিশের ভূমিকা প্রশংসনীয় বাঘা উপজেলার ৪৭টি পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দিন-রাত নিরলস দায়িত্ব পালন করছেন আনসার ভিডিপি ও পুলিশের সদস্যরা। প্রতিটি মণ্ডপে সতর্ক পাহারা, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শৃঙ্খলা রক্ষায় তাদের আন্তরিকতা স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সত্যজিৎ কুমার সরকারের দক্ষ নেতৃত্ব ও সার্বক্ষণিক তদারকিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হয়েছে। পূজা উদযাপন পরিষদ ও স্থানীয়রা আনসার-ভিডিপির এই মানবিক ও দায়িত্বশীল ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন।

ধর্মীয় ভাবগাম্ভীর্য, পারিবারিক বন্ধন ও তারুণ্যের উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ও মন্ত্রোচ্চারণের পাশাপাশি পূজামণ্ডপগুলোতে চলছে ছবি তোলা,বন্ধুদের আড্ডা ও নানা আয়োজন।

সোমবার (১৯ অক্টোবর, ২০২৬) উপজেলার নারায়ণপুর, বলিহার, পাকুড়িয়া, বাউসা ও আড়ানীসহ বিভিন্ন এলাকার মন্দির ও পূজামণ্ডপ ঘুরে এমন চিত্র দেখা গেছে। মণ্ডপে মণ্ডপে ভক্তদের উপস্থিতি, আলোকসজ্জা ও উৎসবমুখর পরিবেশে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।

এদিন বলিহার উত্তরপাড়া সার্বজনীন দুর্গামন্দির, বলিহার মধ্যপাড়া কালীমাতার মন্দির, বলিহার সার্বজনীন শিবমন্দির ও বিনোদপুর সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তকী ফয়সাল তালুকদার তিনি মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,”দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের প্রতীক। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার শান্তিপূর্ণ সহাবস্থান, পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতি বজায় রেখে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে।”

পরিদর্শনকালে উপস্থিত ” উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সত্যজিৎ কুমার সরকার” বলেন, “শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পূজা মণ্ডপে পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। সকলের সহযোগিতায় পূজার দিনগুলি ভালোভাবে সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।”

এসময় আরও উপস্থিত ছিলেন আনসার-ভিডিপি প্রশিক্ষক সোহেল রানা এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা মনসুর আলী।

পূজামণ্ডপ ঘিরে বসেছে নানা ধরনের দোকান। আলোকসজ্জায় সজ্জিত মণ্ডপগুলোতে তরুণদের আড্ডা, চা পান ও ছবি তোলার ব্যস্ততা চোখে পড়ছে।

উপজেলায় এবার ৪৭টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, সরকারি চালের পাশাপাশি পৌরসভা, ইউনিয়ন পরিষদ, সংসদ সদস্য এবং বিএনপি ও ছাত্রদলের নেতাদের ব্যক্তিগত তহবিল থেকে বিভিন্ন পূজামণ্ডপে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

বাঘা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজিত কুমার বাকু পান্ডে বলেন, “সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান এ অঞ্চলের দীর্ঘদিনের ঐতিহ্য। এ ঐতিহ্য ধরে রাখতে সবাইকে মিলেমিশে শান্তি-শৃঙ্খলার সঙ্গে বসবাস করতে হবে। দুর্গাপূজা সত্য প্রতিষ্ঠা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এবং নির্যাতিত মানুষের পাশে থাকার শিক্ষা দেয়।”##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930