IMG-LOGO

মঙ্গলবার, ২০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
যে কোনো পরিস্থিতিতে সর্বোচ্চ সামরিক প্রস্তুতির পরামর্শ ওয়াকার-উজ-জামানেরবিতর্কিত জলসীমায় মার্কিন যুদ্ধজাহাজ, কড়া নজরদারিতে চীনা নৌবাহিনীসিংড়ায় ১৮ বছর ধরে চলছে দুর্গাপূজায় ফ্রি মেডিকেল ক্যাম্পনাটোরের দুর্ঘটনায় প্রাণ গেল বাগমারার আনোয়ারেরফুলবাড়ীতে দুর্গা প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন, চলছে সংস্কার কাজরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যুহযরত শাহজালাল বিমানবন্দরে আগুন‘সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে’নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০গোমস্তাপুরে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি বিতরণবাঘায় শান্তিপূর্ণ পূজা উদযাপনে পুলিশ-আনসার ও ভিডিপির সতর্ক পাহারারাজশাহী হলদিবোনা গ্রামে যুব ঐক্য পরিষদের উদ্যোগে আদিবাসী নারীদের মাঝে বস্ত্র বিতরণরাজশাহীতে মেয়েদের ‘জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা জেলা পর্যায়ের বাছাই পর্ব অনুষ্ঠিতকানাডার সামরিক ঘাঁটিতে আগুনে পুড়ে নিহত ৪
Home >> প্রবাস >> লিড নিউজ >> বিতর্কিত জলসীমায় মার্কিন যুদ্ধজাহাজ, কড়া নজরদারিতে চীনা নৌবাহিনী

বিতর্কিত জলসীমায় মার্কিন যুদ্ধজাহাজ, কড়া নজরদারিতে চীনা নৌবাহিনী

ধূমকেতু নিউজ ডেস্ক : দক্ষিণ চীন সাগরে বিরোধপূর্ণ এলাকায় একটি মার্কিন যুদ্ধজাহাজ ঢুকে পড়ায় সেখানে নিজেদের সেনা মোতায়েন করে নজরদারি শুরু করেছে চীন। অন্যদিকে, একই সময়ে সাগরটির ওপরের অংশে তাইওয়ানের নিয়ন্ত্রণাধীন এলাকার কাছে একটি চীনা জাহাজের সঙ্গে তাইওয়ানিজ কোস্ট গার্ডের মুখোমুখি অবস্থানের ঘটনা ঘটেছে।

চীনের সামরিক বাহিনী জানিয়েছে, মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস চার্লটন’ তাদের অনুমতি ছাড়া স্প্র্যাটলি দ্বীপপুঞ্জের সাবিনা শোয়ালের কাছে চলে আসে। বেইজিংয়ের দাবি, মার্কিন এই জাহাজ অবৈধভাবে সেখানে ঢুকে দেশের সার্বভৌমত্ব ও সাগরের নিরাপত্তা নষ্ট করছে। এজন্য সঙ্গে সঙ্গেই মার্কিন জাহাজটির ওপর নজর রাখতে নৌবাহিনী পাঠায় চীন। তবে ফিলিপাইন সাফ জানিয়ে দিয়েছে, আন্তর্জাতিক সাগরে চলার জন্য কারও অনুমতি নেওয়ার প্রয়োজন নেই এবং মার্কিন জাহাজটি কোনো নিয়ম ভাঙেনি।

একই দিনে তাইওয়ান সীমান্তের কাছে প্রাটাস দ্বীপপুঞ্জেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেখানে একটি চীনা জাহাজ ঢুকে পড়লে বাধা দেয় তাইওয়ানের কোস্ট গার্ড। দুই পক্ষই তখন মাইকে পাল্টাপাল্টি হুঙ্কার দেয়। তাইওয়ানের জাহাজ নিজেদের স্বাধীন দেশ বলে দাবি করলে চীনা জাহাজ থেকে তা অস্বীকার করা হয়। গণতান্ত্রিক তাইওয়ানকে চীন নিজেদের অংশ বলে দাবি করে আসছে, আর সেখানে তাদের তৎপরতা বেড়ে যাওয়ায় পশ্চিমা দেশগুলোও বেশ চিন্তিত হয়ে পড়েছে।

সূত্র: রয়টার্স

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930