IMG-LOGO

বুধবার, ২১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কাশিয়াডাঙ্গা থানা এলাকায় এসআরবি-৫ এর আভিযানে ১০৩ টি ককটেল উদ্ধারনিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ৪টি দোকান ভস্মীভূতগোমস্তাপুরের সড়কগুলোতে বেড়েছে দূর্ঘটনাপুঠিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ইউএনও এবং ওসি, নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপের চার সদস্য পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ করবেসিরাজগঞ্জে সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে এলাকাবাসীর মাঝে হ্যান্ড ওয়াশ বিতরণরাজশাহীতে আখচাষীদের মাঝে ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানমান্দায় পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগমান্দায় হাটবাজার উন্নয়নের নামে সরকারি অর্থ নয়ছয়ের অভিযোগযে কোনো পরিস্থিতিতে সর্বোচ্চ সামরিক প্রস্তুতির পরামর্শ ওয়াকার-উজ-জামানেরবিতর্কিত জলসীমায় মার্কিন যুদ্ধজাহাজ, কড়া নজরদারিতে চীনা নৌবাহিনীসিংড়ায় ১৮ বছর ধরে চলছে দুর্গাপূজায় ফ্রি মেডিকেল ক্যাম্পনাটোরের দুর্ঘটনায় প্রাণ গেল বাগমারার আনোয়ারেরফুলবাড়ীতে দুর্গা প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন, চলছে সংস্কার কাজরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ৪টি দোকান ভস্মীভূত

নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ৪টি দোকান ভস্মীভূত

ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান ভস্মীভূত হয়েছে। সোমবার ( ১৯ অক্টোবর) রাত আড়াইটার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মহিশো বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে চারটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে বলে জানা গেছে। এঘটনায় দোকান মালিকেরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অগ্নিকাণ্ডে চারটি দোকানে ৪৫-৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা হলেন মুদিখানা ব্যবসায়ী মোঃ রাকিবুল ইসলাম, মোঃ রিয়াজ উদ্দিন ও মোঃ এনামুল হক এবং কীটনাশক ব্যবসায়ী মোঃ সালমান শাহ।

জিডি ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মহিশো বাজারের একটি দোকানে রাত আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয়। ক্রমান্বয়ে আগুন পাশের তিনটি দোকানে ছড়িয়ে পড়ে। পাশের দোকানে থাকা মোঃ সাইফুল ইসলাম আগুন লাগা দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয় লোকজন দৌড়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং নাচোল উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দেয়। নাচোল ফায়ার ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কীটনাশক ব্যবসায়ী মোঃ সালমান শাহ বলেন, আমি গত সপ্তাহে তিনটি কোম্পানি থেকে প্রায় ১৮ লাখ টাকার কীটনাশক কিনেছিলাম। আগুনে সব পুড়ে গেছে। এই আগুন আমার অনেক ক্ষতি করে দিল।

ঘটনার বিষয়ে নাচোল ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো: এমদাদুল হক জানান, তাঁরা রাত ৩টা ১৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930