IMG-LOGO

বুধবার, ২১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে ১৫লাখ টাকার সিং মাছ নিধনের অভিযোগরাণীনগরে উত্ত্যক্তে বাধা দেয়ায় মন্দির কমিটির সহ-সভাপতিসহ ২জনকে ছুরিকাঘাতবাগমারায় জামায়াতের কর্মী শিক্ষা শিবিরএবার রিয়াদের সঙ্গে ফ্লাইট চালুর ঘোষণা বিমানেরভূমিমন্ত্রী মিনু অসুস্থ হয়ে রামেক হাসপাতালেভর্তি, সুস্থতার জন্য দোয়া প্রার্থনামেয়ে যৌতুক মামলা করায় গোমস্তাপুরে শ্বশুরকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যার চেষ্টাকাশিয়াডাঙ্গা থানা এলাকায় এসআরবি-৫ এর আভিযানে ১০৩ টি ককটেল উদ্ধারনিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ৪টি দোকান ভস্মীভূতগোমস্তাপুরের সড়কগুলোতে বেড়েছে দূর্ঘটনাপুঠিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ইউএনও এবং ওসি, নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপের চার সদস্য পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ করবেসিরাজগঞ্জে সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে এলাকাবাসীর মাঝে হ্যান্ড ওয়াশ বিতরণরাজশাহীতে আখচাষীদের মাঝে ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানমান্দায় পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগমান্দায় হাটবাজার উন্নয়নের নামে সরকারি অর্থ নয়ছয়ের অভিযোগ
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> রাণীনগরে উত্ত্যক্তে বাধা দেয়ায় মন্দির কমিটির সহ-সভাপতিসহ ২জনকে ছুরিকাঘাত

রাণীনগরে উত্ত্যক্তে বাধা দেয়ায় মন্দির কমিটির সহ-সভাপতিসহ ২জনকে ছুরিকাঘাত

ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর : নওগাঁর রাণীনগরে এক নারীকে উত্ত্যক্ত করার সময় বাধা দেয়ায় মন্দির কমিটির সহ-সভাপতিসহ দুই জনকে ছুরিকাঘাত করা হয়েছে। ছুরকিাঘাতে আহতদের উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ উপজেলার ত্রিমোহনী শ্রীশ্রী কালীমাতা মন্দির চত্বর এলাকার একটু অদুরে। খবর পেয়ে রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা,থানাপুলিশ এবং এসআরবির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। এঘটনায় রাতেই রাণীনগর থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে পলাতক থাকায় এখনো ওই যুবককে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

ছুরকিাঘাতে আহতরা হলেন,রাণীনগর উপজেলার ত্রিমোহনী গ্রামের মৃত ব্রজ কিশোর সাহার ছেলে মন্দির কমিটির সহ-সভাপতি বিকাশ চন্দ্র সাহা (৪৫) এবং একই গ্রামের রমেন সাহার ছেলে অসীম চন্দ্র সাহা (৪০)।
আহত অসীম চন্দ্র সাহা জানান, মঙ্গলবার রাত অনুমান সাড়ে ১০টা নাগাদ নওগাঁ সদর উপজেলার চুনিয়াগাড়ী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ রায়হান (৩৬) নামের এক যুবক মন্দির চত্বর এলাকার একটু অদুরে এক নারীকে উত্ত্যক্ত করছিল। এ সময় স্থানীয় লোকজন তাঁকে বাধা দিলে স্থানীয়দের সাথে ওই যুবক বাকবিতন্ডায় জরিয়ে পরে এবং ঘটনাস্থল থেকে চলে যায়। এর কিছু পর আবারো ওই যুবক ফিরে এসে স্থানীয়দের সাথে তর্কে জরায়। এক পর্যায়ে যুবক রায়হান ধারালো ছুরি দিয়ে বিকাশ চন্দ্রের উরুতে এবং আমার হাতের তালুতে ছুরকিাঘাত করে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করায়। এঘটনায় ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে।

ঘটনার খবর পেয়ে সাথে সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল পুলিশ ফোর্সসহ এবং নাটোর ক্যাম্পের এসআরবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে জরিতদের গ্রেফতার এবং সুষ্ঠু বিচারের আস্বাস দিলে পরিস্থিতী শান্ত হয়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল জানান, এঘটনায় রাতেই যুবক রায়হানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। মামলার পর থেকে তাকে ধরতে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। কিন্তু পলাতক থাকায় ধরা সম্ভব হয়নি। তবে রায়হানকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930