IMG-LOGO

মঙ্গলবার, ২৭ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চারঘাটে রোপা আমনের বাম্পার ফলনের আশাব্যাপক উৎসাহ-উদ্দীপনায় বদলগাছীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতনন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুইজনেরজাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তিবাগমারায় ছোট ভাইয়ের ওপর হামলা, মিথ্যা মামলায় হয়রানির দাবিতে বড় ভাইয়েরসরকারি চাল পেয়েও নিষেধাজ্ঞার মধ্যে পদ্মায় জাল ফেলছেন জেলেরা,৩৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মা ইলিশভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনুর আশু রোগমুক্তি কামনায় ১৮ নং ওয়ার্ড বিএনপি দোয়া মাহফিলভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া মাহফিলজনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে: এমপি মিলন‘বিএনপি যখনই ক্ষমতায় গেছে, তখনই ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করেছে’পরিবেশ দূষণের দায়ে অবৈধ ০৪টি কারখানার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ২ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদানবাগমারায় ইউএনও ও এসিল্যান্ডকে ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির শুভেচ্ছাসিরাজগঞ্জ জেলা রোভারের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করলেন জেলা প্রশাসক‘বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে’সিরাজগঞ্জে উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভা
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় বদলগাছীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় বদলগাছীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ধূমকেতু প্রতিবেদক,বদলগাছী : নানা কর্মসূচি, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নওগাঁর বদলগাছীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা যুবদলের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

বেলা ১১টায় উপজেলার চৌরাস্তা মোড়ের দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডাকবাংলো মোড়ের মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক মেজবাউল হক রাজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান কেটুসহ স্থানীয় বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। এছাড়াও উপজেলা যুবদল, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৮ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবশক্তিকে কর্মশক্তিতে রূপান্তরের লক্ষ্যে যুবদল প্রতিষ্ঠা করেছিলেন। দেশের যেকোনো সংকটে ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যুবদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আগামী দিনেও দলের ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে জনগণের অধিকার প্রতিষ্ঠায় নেতাকর্মীদের রাজপথে সোচ্চার থাকার আহ্বান জানান তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ