IMG-LOGO

মঙ্গলবার, ২৭ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ক সেমিনাররাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনমান্দায় হাট উন্নয়নে সাড়ে ৯ লাখ টাকায় নামমাত্র কাজের অভিযোগসিরাজগঞ্জে বর্নাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতমহাদেবপুরে দুই বোনের এক স্বামী শ্বশুর বাড়ি এলাকায় মুখে চুনকালি মাখিয়ে গলায় জুতার মালা দিয়ে বিদায়চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে : প্রতিমন্ত্রী আব্দুল বারীমোটরসাইকেল ছিনতাই: পুলিশের দ্রুত অভিযানে ৬ ঘণ্টায় গ্রেপ্তার ২মহাদেবপুরে নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার১৯ বছর পরও সেরা পাঁচে মেসি, রোনালদো কোথায়?চারঘাটে রোপা আমনের বাম্পার ফলনের আশাব্যাপক উৎসাহ-উদ্দীপনায় বদলগাছীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতনন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুইজনেরজাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তিবাগমারায় ছোট ভাইয়ের ওপর হামলা, মিথ্যা মামলায় হয়রানির দাবিতে বড় ভাইয়েরসরকারি চাল পেয়েও নিষেধাজ্ঞার মধ্যে পদ্মায় জাল ফেলছেন জেলেরা,৩৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মা ইলিশ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> রাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর : নওগাঁর রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এউপলক্ষে র‌্যালী,আলোচনাসভা,দোয়া মাহফিল এবং দুস্থ্যদের মাঝে খাবার ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

রাণীনগর উপজেলা যুবদলের আয়োজনে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীতে মঙ্গলবার দুপুরে উপজেলা দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। এরপর র‌্যালী শেষে জেলা পরিষদ অডিটোরিয়মে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ন আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস ও সিরাজ এ আলম সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এছাহক আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, বিএনপির অন্যতম সদস্য আল ফারুক জেমস,সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক ফরহাদ আলী মন্ডল ও মাজেদুল ইসলাম।

অন্যদের মধ্যে উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল,সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল,শ্রমীক দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন টনি,ছাত্র দলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুলসহ উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি,যুবদল ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ