IMG-LOGO

বুধবার, ২৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষ, নিহত ৩০গোমস্তাপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিতমোহনপুরে ২৮শে অক্টোবর উপলক্ষে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও পথসভাগোদাগাড়ীতে ২৮ অক্টোবরের লগি-বৈঠার তাণ্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিলগোদাগাড়ীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালিবাগমারায় পৃথক মামলায় ছয়জনের বিরুদ্ধে ব্যবস্থা, কারাগারে প্রেরণগণহারে মানুষ হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলকান ধরে তওবা করলেন শ্যালিকা ও শ্বশুর! অবশেষে মাসুদ রানাকে তালাক দিলেন পূর্ণিমাচিত্রনায়িকা পপির মা আর নেইবদলগাছীতে ভিডব্লিউবির ১৯০০ কেজি চাল জব্দ, ১১ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলাকম্বোডিয়া থেকে বাংলাদেশিসহ ৮৭টি দেশের ৫২ হাজার বিদেশি বহিষ্কারমাদক কারবারি ও দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না: এমপি মিলনসিরাজগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিরাজগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভাপ্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> গোমস্তাপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

গোমস্তাপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : ‘হাত ধোয়ার নায়ক হোন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

বুধবার সকালে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, হাত ধোয়ার কৌশল প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেলা ১০ টায় শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান।

সভার শুরুতে হাত ধোয়ার সঠিক কৌশল প্রদর্শন করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ইউসুফ আলী।

শোভাযাত্রা ও আলোচনাসভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল আলিম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. পারভেজ, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মহাতাব উদ্দিন মৃধাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

উপজেলা স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ইউনুছ আলী জানিয়েছেন, এই অনুষ্ঠানের লক্ষ্য হলো সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বাড়ানো, সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং সংক্রামক রোগ প্রতিরোধ করা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ