ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : হাত ধোয়ার নায়ক হোন” বিষয় কে সামনে রেখে সারা বিশ্বের ন্যায় সিরাজগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস- ২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, হাত ধোয়ার কলা কৌশল ডেমো প্রদর্শন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর ২০২৬)সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের কার্যালয়ের জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে ও সহযোগিতায়: নিউট্রিশন স্মার্ট কমিউনিটি প্রকল্প, ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সহযোগিতায় কালেক্টরেট চত্বর ছাত্র -ছাত্রীদেরকে হাত ধোয়ার কলা কৌশল ডেমো প্রদর্শন, অনুষ্ঠিত হয়। এঁর পূর্বে রংবেরঙের বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।
আলোচনা সভা অনুষ্ঠানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ রোকনুজ্জামান এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসটির উপরে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, আমরা দেখলাম যে সাবান ও পরিষ্কার পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি হাতে-কলমে শেখানো হলো। পাশাপাশি খাবারের আগে ও পরে এবং শৌচাগার ব্যবহারের পর ভালোভাবে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়।
নিয়মিত ও সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে জীবাণুর সংক্রমণ ও বিভিন্ন রোগের ঝুঁকি কমানো সম্ভব। শিশুদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়াতেই দিবসটি।
মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে বিশ্ব হাত ধোয়া দিবসের বিভিন্ন দিক তুলে ধরেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ রোকনুজ্জামান তিনি জানান, সঠিকভাবে হাত না ধোয়ার কারণে প্রতিবছর প্রায় সাড়ে পাঁচ লাখ শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়। তাদের মধ্যে ৪০ শতাংশ শিশুর মৃত্যু হয়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান, রেড কিচেন সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের প্রজেক্ট অফিসার মোঃ সাইফুল ইমলাম সহ -বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও , ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ঃ বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে, কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে হাত ধৌত করার সরঞ্জামাদি দেওয়া হয়



