IMG-LOGO

বৃহস্পতিবার, ২৯ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষেসমাবেশ ও মেলামহাদেবপুরে সরকারি জমিতে উপজেলা প্রশাসনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানমান্দায় ১৪ কিলোমিটার সড়কে দুর্ভোগ, পাকাকরণের দাবিবাংলাদেশ পুলিশ একাডেমীর সমাপণী কুচকাওয়াজ, পেশাদারিত্ব ও নিরপেক্ষতা আচরণে জনগণের পুলিশ হতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরী সার্বিক প্রস্তুতি শেষে কর্মকর্তাদের দায়িত্ব বন্টন সভাকুষ্টিয়ায় ছয় হত্যা: মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ডবাগমারায় অন্যায়ের বিরুদ্ধে মাঠে নেমে অপবাদের শিকার হচ্ছেন প্রশাসনের কর্তারাস্টেথোস্কোপে রোগের সঙ্গে মানুষের মনের সংকেত পেয়েছিলেন রেবতী সাহাভোটগ্রহণ চলছে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে১০ জানুয়ারি জাবির ভর্তি পরীক্ষা শুরুতুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার তাহসিফ সাউরির মরদেহ উদ্ধাররাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০সরকারের কোটি কোটি টাকা ব্যায়ে নির্মিত আবাসন প্রকল্পটি সংস্কারের অভাবে জং-মরিচায় ধ্বংস হচ্ছে ব্যারাক, দ্রুত সংস্কার চাই স্থানীয়বাসিন্দা ও সচেতন মহল‘গাইড বইওয়ালারা সাবধান, এবার নিশ্চিত ধরা খাবেন’স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষ, নিহত ৩০
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মহাদেবপুরে সরকারি জমিতে উপজেলা প্রশাসনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

মহাদেবপুরে সরকারি জমিতে উপজেলা প্রশাসনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে সরকারি জমি অবৈধভাবে দখল করে নির্মাণ করা দোকানঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। এ সময় ৫টি দোকানঘর ভেঙে প্রায় সোয়া ৪ শতক খাস জমি উদ্ধার করা হয় ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভীমপুর ইউনিয়নের চকগৌরী হাটখোলায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি জমিতে দীর্ঘদিন আগে চকগৌরী হাটখোলা বাজার গড়ে ওঠে। এ বাজার থেকে প্রতিবছর ইজারার মাধ্যমে রাজস্ব আদায় করে সরকার। বাজার ব্যবস্থাপনা বিধিমালা অনুযায়ী, বাজারের নির্দিষ্ট স্থান উন্মুক্ত রাখার বিধান রয়েছে। এ ছাড়া কিছু স্থানে সরকারিভাবে দোকানঘরও নির্মাণ করে দেওয়া হয়েছে।

তবে অভিযোগ রয়েছে, কতিপয় অসাধু ব্যবসায়ী বাজারের উন্মুক্ত জায়গা অবৈধভাবে দখল করে দোকানঘর নির্মাণ করেন। পরে এসব ঘর ভাড়া দিয়ে আসছিলেন তারা। এতে বাজারের স্বাভাবিক পরিবেশ ও ব্যবস্থাপনা ব্যহত হচ্ছিল।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধ দখলদারদের একাধিকবার নোটিশ দেওয়া এবং মাইকিং করে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপরও তারা স্থাপনা সরিয়ে না নেওয়ায় বৃহস্পতিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ বলেন, “বাজার ব্যবস্থাপনা বিধিমালা লঙ্ঘন করে কতিপয় ব্যক্তি সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণ ও ভাড়া দিয়েছিলেন। আমরা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। বাজারের সেডের জায়গা সংস্কার করা হবে এবং প্রকৃত ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। এর মাধ্যমে সরকারের রাজস্ব আয় বাড়বে”। তিনি আরো বলেন, অভিযানের মাধ্যমে ৫টি দোকানঘর ভেঙে প্রায় সোয়া ৪ শতক খাস জমি উদ্ধার করা হয়েছে। #

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ