IMG-LOGO

শনিবার, ৩১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে সাংবাদিকদের কীটনাশক দোকানে চুরিএইচএসসির ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’পাবনায় বজ্রপাতে একই গ্রামের ছয়জনের মৃত্যুস্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে আমাদের মিছিল বড় হবেসিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদে সভাপতি রফিকুল, সাধারণ সম্পাদক মামুন, সাংগঠনিক সম্পাদক রজবপুঠিয়ায় বিয়ের দাবিতে হিন্দু যুবকের বাড়িতে মুসলিম তরুণীর অনশন, এলাকায় উত্তেজনা৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরী মাঠ পরিদর্শনে রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনারচাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধারভবন জরাজীর্ণ, নেই চিকিৎসক মান্দায় ধুঁকছে গ্রামীণ স্বাস্থ্যসেবাফুলবাড়ীতে পে-প্রেসক্রিপশনের কাজের নামে টাকা উত্তোলন, কাজ করছে শিক্ষকেরাই। টাকা গেলো কোথায়?সৌদি আরবের আগুনে নিহত আরও নওগাঁর পাঁচজনের মরদেহ আসছে শনিবারতাহসিফ সাউরির লাশ উদ্ধার, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপপ্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, চার সদস্যের তদন্তে কমিটি
Home >> জাতীয় >> লিড নিউজ >> এইচএসসির ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসির ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

ধূমকেতু নিউজ ডেস্ক : এ বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ শনিবার, ৩১ অক্টোবর বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। ফল উদ্বোধনের সঙ্গে সঙ্গে ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ও অনলাইনে একযোগে প্রকাশিত হচ্ছে।

এ বছরের (২০২৬ সাল) উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ।

২০২৫ সালের এ পরীক্ষায় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩। অর্থাৎ গতবারের চেয়ে পাসের হার ৬ দশমিক ৭১ শতাংশ কমেছে।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনলাইনে রেজাল্ট পোর্টাল, শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যম ও মুঠোফোনে এসএমএস বা খুদে বার্তায় ফলাফল পাবেন শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড বা পত্রিকা অফিসে কোনো ফলাফল পাওয়া যাবে না।

এবার ফল দেখতে এসএমএস পাঠাতে হবে নতুন নম্বরে

মুঠোফোনে এসএমএসের মাধ্যমে এইচএসসি পরীক্ষার ফলাফল জানার নম্বর পরিবর্তন করেছে শিক্ষা বোর্ড। এর আগের বছরগুলোতে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা গেলেও এবার ২০২৬ সালে নতুন নম্বর ১৬১৪০-এ এসএমএস পাঠাতে হবে শিক্ষার্থীদের।

অনলাইনে রেজাল্ট পোর্টাল

বোর্ড প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ