ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর বেলপুকুর থানা এলাকা থেকে ৫২ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিপিএসসি, এসআরবি-৫,
শুক্রবার ৩০ অক্টোবর ২২টা ১০ মিনিটে মহানগরীর বেলপুকুর থানাধীন নাটোর টু রাজশাহী মহাসড়ক দিয়ে একটি পিকআপে মাদকদ্রব্য যাবে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে এসআরবি’র আভিযানিক দল বেলপুকুর গোলচত্বর এলাকায় চেকপোষ্ট স্থাপন করে। চেক পোষ্ট করাকালীন নেভী-ব্লু ও হলুদ রংয়ের পিকআপ গাড়ী থামায়ে সেখানে থাকা অবৈধ মাদকদ্রব্য ৫২ কেজি গাঁজা, ৩ টি মোবাইল ফোন,পিকআপটিসহ ৩জনকে আটক করা হয় ।
আটক কৃতরা হল ১- রিফাত হোসেন (৩৬), পিতাঃ মৃত চান মিয়া, গ্রামঃ দরগা মহল্লা, থানাঃ সদর, ২- ইব্রাহিম খান (৪০), পিতাঃ মোহাম্মদ আনোয়ার খান, গ্রামঃ প্রতাপী, থানাঃ কমলগঞ্জ, ৩- জামাল মিয়া (২৭), পিতাঃ মৃত বশর মিয়া, গ্রামঃ জগন্নাথপুর, থানাঃ সদর, সর্বজেলাঃ মৌলভীবাজারকে হাতেনাতে গ্রেফতার করে। এ সময়ে তাদের হেফাজতে থাকা অবৈধ মাদকদ্রব্য আটক করে হয় ।
পরবর্তীতে আসামীদেরকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে এবং উদ্ধারকৃত আলামতসমূহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় মামলা মূলে হস্তান্তর করা হয় । উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দপূর্বক উদ্ধার করে।
দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রেখে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এসআরবি দেশের সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে।



