IMG-LOGO

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে জমি বিরোধে বিষ প্রয়োগে আমন ধান নষ্টের অভিযোগকুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দস্ত্রীর ছবি ফেসবুকে পোস্ট, প্রতিশোধ নিতে বন্ধুকে হত্যার দায়ে ওই বাংলাদেশির মৃত্যুদণ্ডবহুলী ইউনিয়নের বাগডুমুর গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা এস এম রঞ্জুর মতবিনিময় সভামোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানমোহনপুর থানায় নবাগত ওসি আতিকুর রহমানের যোগদাননবনির্বাচিত বাস মালিক সমিতির সভাপতি-সাধারণ সম্পাদককে ইঞ্জিঃ শাকিলের ফুলের শুভেচ্ছানায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, ১ হাজার ৮৬৬ রোগী হাসপাতালে ভর্তিমান্দায় ২১৫ শিক্ষার্থীর মধ্যে গাছের চারা বিতরণমিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন, আন্দোলনকারীর উপস্থিতি দেখা যায়নিরাণীনগরে সরকারি সড়কের জায়গায় প্রধান শিক্ষকের দোকানপাটহরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচলে সহায়তা করবে ইরান, রাষ্ট্রদূত ড. জলিল রহিমিসিরাজগঞ্জে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারবাগমারায় পদোন্নতি ও সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ

কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া: কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে সরকারি চাল উত্তোলনের নথি, খাদ্যশস্য বিতরণে অনিয়মসহ বিভিন্ন অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা খাদ্যগুদামে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়।

বুধবার (৪ নভেম্বর) দুপুরের দিকে দৌলতপুর উপজেলা খাদ্যগুদামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সরকারি বিভিন্ন কর্মসূচির খাদ্য বিতরণের নথিপত্র পরীক্ষা করা হয়। এ সময় বেশ কিছু নথিতে কিছুটা অসংগতি পাওয়া যায় বলে জানিয়েছে দুদক।

অভিযানে ফিলিপনগর ইউনিয়নের ভিজিডি কার্ডধারীদের জন্য বরাদ্দ করা চালের মূল নথিতে মৃত চেয়ারম্যানের নাম পেয়েছেন কর্মকর্তারা। তার নামে ১০৭ বস্তা (৩ দশমিক ২১০ মেট্রিক টন) চাল গ্রহণের তথ্য পাওয়া গেছে। তবে প্রাপ্তি স্বীকারপত্রে ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান একরামুল হক স্বাক্ষর পেয়েছেন তারা।

দুদক সূত্রে জানা গেছে, ফিলিপনগর ইউনিয়নের দুস্থ মহিলাদের জন্য বরাদ্দ করা চাল বিতরণ-সংক্রান্ত নথি যাচাই করতে গিয়ে সাবেক মৃত চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টুর নামে চাল বরাদ্দের তথ্য পাওয়া যায়। নথিতে ১০৭ বস্তা বা ৩ দশমিক ২১০ মেট্রিক টন চাল গত ১৩ অক্টোবর গ্রহণের উল্লেখ রয়েছে। অভিযানে নথিতে সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যানের স্বাক্ষর না থাকায় সংশ্লিষ্ট প্যানেল চেয়ারম্যান একরামুল হককে তলব করে দুদক। পরে বরাদ্দের চাল উত্তোলনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করতে গিয়ে জটিলতায় পড়েন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান একরামুল হক। অথচ ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর দুর্বৃত্তদের গুলিতে নিহত হন চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টু। ফলে তার নামে কীভাবে চাল বরাদ্দ দেখানো হয়েছে তা জানা যায়নি।

প্রায় দুই বছর আগে চেয়ারম্যান সেন্টুর মৃত্যুর পর প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন প্যানেল চেয়ারম্যান একরামুল হক।

এ বিষয়ে ফিলিপনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান একরামুল হক বলেন, দুদকের ডাকে গত মাসের ১৮ তারিখে সরকারি বরাদ্দকৃত ভিডিটি চালের নথিতে স্বাক্ষর করতে গিয়ে তিনি নথিতে মৃত চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টুর নাম দেখতে পান। অথচ নথিতে সেন্টুর নাম কীভাবে এলো, সে বিষয়ে তিনি কিছুই জানেন না।

এদিকে দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদের নেতৃত্বে বুধবার বেলা সোয়া ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খাদ্যগুদামে অভিযান পরিচালিত হয়। এ সময় সরকারি বিভিন্ন কর্মসূচির আওতায় খাদ্যশস্য বিতরণ, মজুত ও সংরক্ষণসংক্রান্ত নথিপত্র পরীক্ষা করেন কর্মকর্তারা।

এর আগে খাদ্যগুদামে চাল বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে মঙ্গলবার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।

কুষ্টিয়া জেলা খাদ্য কর্মকর্তা আল ওয়াজিউর রহমান বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সেলিম রেজাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্ত করে তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদ বলেন, বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে দৌলতপুর উপজেলা খাদ্যগুদামের বিভিন্ন বিষয় নিয়ে তদন্ত করা হয়েছে। নথিপত্র যাচাইয়ের সময় বেশ কিছু অসংগতি পাওয়া গেছে।

তিনি আরও বলেন, ফিলিপনগর ইউনিয়নের ভিজিডি কার্ডধারীদের জন্য বরাদ্দ করা চালের মূল নথিতে মৃত চেয়ারম্যানের নাম পাওয়া গেছে। তবে, প্রাপ্তি স্বীকারপত্রে প্যানেল চেয়ারম্যানের স্বাক্ষরে বরাদ্দের চাল নিয়ে গেছেন আরেকজন। এসব বিষয়কে মাথায় রেখে অন্য সব বিষয়ে তদন্ত করছি। নথিপত্র চাওয়া হয়েছে, আমরা অধিকতর তদন্ত করবো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31