IMG-LOGO

শনিবার, ৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনসাপাহারে বিএনপি নেতা আব্দুল্লাহ আনছারীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহালসাপাহারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনজাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিনুজিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদনআজ ৬ ঘণ্টার জন্য টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ‘ইরানের সঙ্গে আলোচনায় ‘অনেক অগ্রগতি’ হয়েছে’৭ নভেম্বর‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’আজমানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরেরটেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযানতানোরে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টে ক্যাটেল ফার্মে আমেরিকান ব্রাহামা প্রজননের উদ্বোধনমহাদেবপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল শিক্ষার্থী নাসিমেরমহাদেবপুরে আদিবাসী যুব সমাজের উদ্যোগে ফাইনাল ফুটবল টুর্নামেন্টবাঘায় নকল ও ভেজাল সাপ্লিমেন্টের কারখানা, জব্দকৃত ২ কোটি টাকার পণ্য পুড়িয়ে ধ্বংসপরিবেশ রক্ষা ও পাখির নিরাপদ আবাস গড়তে বটগাছ রোপণ করে চলেছেন পরিবেশকর্মী মাহবুবুল ইসলাম পলাশ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> সাপাহারে বিএনপি নেতা আব্দুল্লাহ আনছারীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল

সাপাহারে বিএনপি নেতা আব্দুল্লাহ আনছারীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল

ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : নওগাঁর সাপাহার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল্লাহ আনছারীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে স্বপদে বহাল করেছে নওগাঁ জেলা বিএনপি।

গত ৬ নভেম্বর ২০২৬ তারিখে নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মামুনুর রহমান রিপন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।

পত্রে উল্লেখ করা হয়, গত ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নওগাঁ জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী মোঃ আব্দুল্লাহ আনছারীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা বিএনপির সিদ্ধান্তক্রমে ওই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে পূর্বের পদে বহাল করা হয়েছে।

এতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা বজায় রেখে তাঁর ওপর অর্পিত সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে জেলা বিএনপি আশাবাদী।

এ সিদ্ধান্তের অনুলিপি বিএনপির কেন্দ্রীয় দপ্তর, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদকসহ সংশ্লিষ্ট নেতাদের কাছে পাঠানো হয়েছে।

এদিকে, আব্দুল্লাহ আনছারীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে স্বপদে বহাল করায় নওগাঁ জেলা বিএনপির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁর সমর্থকরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31