IMG-LOGO

শনিবার, ৩১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬ কারখানা সাধারণ ছুটি ঘোষণাইরানে নতুন হামলার সময়কাল জানাল যুক্তরাষ্ট্রএইচএসসির ফলাফল, গোমস্তাপুরে পাশের হার ও জিপিএ-৫ দুটোই কমেছেসিরাজগঞ্জে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধ ও ফুটপথ দখলমুক্ত অভিয়ানগোদাগাড়ীতে লাখো ভক্তের উপস্থিতিতে শেষ হলো ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব মহোৎসবখোকশাবাড়ীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭ ব্যবসায়ীকে জেলা প্রশাসনের আর্থিক সহায়তানিয়ামতপুরে এইচএসসিতে পাসের হার ৩৭.১৪ শতাংশ, ২টি কলেজে শতভাগ ফেলশ্লীলতাহানির অভিযোগে সালিস, ফাঁকা স্ট্যাম্প ও চেকে স্বাক্ষর নেওয়ায় মামলানাটোরে ছয় দিন ব্যাপী স্কাউটসের আঞ্চলিক কাব ক্যাম্পুরী উদ্বোধনবাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণরাজশাহী বেলপুকুর থানা এলাকা থেকে ৫২ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতাররোগীদের সামনেই নার্সকে পিটিয়ে রক্তাক্ত করলেন দুই সহকর্মী, ৫ সদস্যের তদন্ত কমিটি৪৬ জন শিক্ষার্থীর সকলেই জিপিএ-৫ পেয়ে তাক লাগিয়েছে রাজশাহী ক্যাডেট কলেজবিদেশি প্যাশন ফ্রুট চাষে তরুণ উদ্যোক্তার বাজিমাত
Home >> লিড নিউজ >> রাজনীতি >> ‘গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’

‘গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’

ধূমকেতু নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর বিএনপি এখন গণভোটের রায় মানতে চাইছে না। এক দফা আন্দোলনের ডাক দেওয়া হলে সবাইকে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিতে হবে।

আজ শনিবার দুপুরে খুলনা নগরের শিববাড়ী মোড়ের বাবরি চত্বরে ১১ দলীয় ঐক্যের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘গণভোটের রায় উপেক্ষা করার সুযোগ নেই। ১১ দলীয় ঐক্য জনগণের এই রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে। একটির পর একটি কর্মসূচি দেওয়া হবে। প্রয়োজনে এক দফা আন্দোলনের ডাক দেওয়া হবে। তখন সবাইকে ঢাকায় গিয়ে আন্দোলনে শামিল হতে হবে।’

সরকারের সমালোচনা করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘সরকার জুলুমবাজি করছে। তবে এই জুলুমবাজির পতন হবে, জনগণের বিজয় হবে।’

পথসভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর জামায়াতের আমির মোহাম্মদ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা আব্দুল কাইয়ুম ছোবহানীসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।

পথসভা শেষে লংমার্চটি যশোরের মুড়ালীর মোড় ও ঝিনাইদহ বাস টার্মিনাল হয়ে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

এর আগে শনিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে প্রায় দেড় হাজার গাড়ির বহর নিয়ে খুলনার উদ্দেশে যাত্রা শুরু করেন ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা। ঢাকা থেকে কুষ্টিয়া পর্যন্ত প্রায় ৪১০ কিলোমিটারের এ লংমার্চে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

রাজনৈতিক বিশ্লেষণে, খুলনার এই পথসভা শুধু লংমার্চের কর্মসূচি নয়; গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজপথের আন্দোলন জোরদার করার রাজনৈতিক বার্তাও দিয়েছে ১১ দলীয় ঐক্য। বিশেষ করে এক দফা আন্দোলনের প্রস্তুতি নিতে বিরোধীদলীয় নেতার আহ্বান কর্মসূচিটিকে নতুন রাজনৈতিক মাত্রা দিয়েছে।

অনুরূপ খুলনার ফুলতলা উপজেলার ফুলতলা বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, বিএনপি সরকার দেশের মানুষের সাথে জুলুমবাজি করছে। তাদের থেকে দেশবাসীকে মুক্ত করতে ১১ দলের ৭ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সকলকে রাজপথে থাকার আহ্বান জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ