ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের বৈলগাছীর কৃতি সন্তান মরহুম মৌলভী আনোয়ার হোসেন লেবু” ১৭ তম, মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ০৭ নভেম্বর ২০২৬) বাদ জোহর বৈলগাছী নিজ বাস ভবণে মরহুমের পরিবারবর্গের আয়োজনে এ দোয়া ও কুলখানি অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে মরহুমের বড় ছেলে মোঃ ইমরুল কায়েছ বাবলা এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে এসময়ে উপস্থিত থেকে মরহুমের কর্মময় জীবনের উপরে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন রাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মওলানা মোঃ আব্দুল মমিন, সিরাজগঞ্জ জেলা সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন মনির, সাবেক সেনা সদস্য মোঃ সিরাজুল ইসলাম, বেলকুচি সরকারি কলেজের হেডক্লার্ক,মোঃ বদিউজ্জামান শাহাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হযরত আলী, রান্ধুনিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো খায়রুল কবির, মরহুমের মেঝো ছেলে মেঘুল্লা ইসলামিয়া সিনিয়ার ফাজিল মাদ্রাসার ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ কামরুল ইসলাম, ছোট ছেলে বেলকুচি সরকারি কলেজের বাংলা বিভাগের বাংলা প্রভাশক মোঃ ইমরান হোসেন আরিফ মকিমপুর নিবাসী মোঃ হাবিব সুবর্নসারা নিবাসী কামরুল ইসলাম বাপ্পি, বৈলগাছি নিবাসী জোনাল সেলস ম্যানেজার রাজশাহী ও রংপুর ডিভিশন এগ্রো এরেনা এসো সিয়েটস লিঃ মোঃসেলিম রেজা টুটুল, হোসেনপুর ১১ নং ওয়ার্ড ছাত্র দলের সাবেক সভাপতি মোঃ হাসান আলী বড্ড, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মেনহাজ খান, এবং মরহুমের আরও অনেক শুভাকাঙ্খী উপস্হিত ছিলেন প্রমুখ।
এ সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মরহুমের জামাতা দাদপুর জি আর কলেজের বাংলা প্রভাশক মোঃ বেলাল হোসেন।


