ধূমকেতু প্রতিবেদক, সিরাজগঞ্জ : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে দিয়ে গেছেন। তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।’ সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ০৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৭ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১১ টায় পৌর শহরের জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়। উক্ত আলোচনা সভায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম এঁর সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ০৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের উপর দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, ( বিপিএম বার) (পিপিএম বার), সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল আমিন, সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মহীদুল হাসান, জেলা পরিষদের প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা জামায়াতের আমির মাওলানা মোঃ শাহীনুর আলম সহ বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এসময় মাননীয় মন্ত্রী মহোদয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন। এছাড়া দেশের স্বার্থে তৎকালীন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার পরিবারের অবদান তুলে ধরেন।


