IMG-LOGO

সোমবার, ৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
১৫০ টাকা নিয়ে বিরোধ, গৃহবধূর মৃত্যুরহনপুর-সিঙ্গাবাদ রেলরুট দিয়ে পন্য পরিবহন বাড়াতে চাই ভারতবাগমারায় সার ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানাপবায় ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস জাতীয় ঐক্যের জন্য গুরুত্বপূর্ণ: এমপি মিলনইন্টার ক্লাব স্পিড স্কেটিং চ্যাম্পিয়নশিপে রাজশাহী স্কেটিং ক্লাবের তিন পদক অর্জনপবায় স্বামী ও ছেলের বউয়ের বিরুদ্ধে বৃদ্ধাকেমেরে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীনসিংড়ায় শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, বিষপানে গৃহবধূর মৃত্যুউৎসবমুখর পরিবেশে মোহনপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতবাগমারায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপনসিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন- বিদ্যুৎমন্ত্রী টুকুপোল্যান্ডে বন্দুকধারীর হামলায় নিহত ৬পুঠিয়ায় সমবায় দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনানিয়ামতপুরে জাতীয় সমবায় দিবস পালিতনন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রহনপুর-সিঙ্গাবাদ রেলরুট দিয়ে পন্য পরিবহন বাড়াতে চাই ভারত

রহনপুর-সিঙ্গাবাদ রেলরুট দিয়ে পন্য পরিবহন বাড়াতে চাই ভারত

ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর: বাংলাদেশ-ভারত-নেপালের মধ্যে পন্য পরিবহনের অন্যতম প্রধান রেলরুট রহনপুর -সিঙ্গাবাদ দিয়ে পন্য পরিবহন বাড়ানোর প্রস্তাব দিয়েছে ভারত।

গত সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠিত ৩৮তম ভারত-বাংলাদেশ আন্ত:দেশীয় রেল বৈঠকে এ প্রস্তাব উঠে এসেছে। এছাড়া,ভারত তিনটি আন্তঃসীমান্ত রুটে—দর্শনা-গেদে, পেট্রাপোল-বেনাপোল ও রহনপুর-সিঙ্গাবাদ রুট দিয়ে ২৪ ঘণ্টা মালবাহী ট্রেন চালানোর অনুমতিও চেয়েছে। রহনপুর রেলস্টেশনের আশেপাশে অবৈধ দখলে থাকা স্থাপনা উচ্ছেদ করে বন্দর সক্ষমতা তৈরি করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা।

এ প্রসঙ্গে রহনপুর রেলওয়ে এলসি স্টেশনের ম্যানেজার মির্জা কামরুল ইসলাম জানান, বর্তমানে এ রুট দিয়ে প্রায় ২ টি করে র্যাক রহনপুরে প্রবেশ করে থাকে। রহনপুর রেলস্টেশনে ইয়ার্ড বৃদ্ধি করলে আরও র্যাক নেয়া সম্ভব।

এ বিষয়ে রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহবায়ক নাজমুল হুদা খান রুবেল জানান, রহনপুরকে একটি পুর্নাঙ্গ রেলবন্দরে পরিনত করতে আমরা দীর্ঘদিন যাবত আন্দোলন করে আসছি।বাংলাদেশ -ভারত -নেপালের সাথে রেল যোগাযোগের গুরুত্বপূর্ণ এ রেলরুটকে কাজে লাগাতে এ রেলবন্দরের সক্ষমতা বৃদ্ধি খুবই প্রয়োজন। ইয়ার্ড বৃদ্ধি ও বন্দর অবকাঠামো নির্মাণের জন্য রেলওয়ের যথেষ্ট জায়গাও রয়েছে। এখানে রেল কতৃপক্ষের সদিচ্ছাই যথেষ্ট। এখন যেহেতু ভারত আগ্রহ দেখিয়েছে সেহেতু বিষয়টি বাংলাদেশ রেল কতৃপক্ষকে গুরুত্ব দেয়া উচিত।

রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও এলাকার জাতীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান এ প্রসঙ্গে বলেন, আমার নির্বাচনী এলাকার অন্তর্গত রহনপুর -সিঙ্গাবাদ রেলরুটটি অনেক পুরোনো একটি আন্ত:দেশীয় রেলরুট।

এ রুট দিয়ে বাংলাদেশ -ভারত -নেপাল পন্য ও যাত্রী পরিবহন বৃদ্ধি পেলে রহনপুর রেলবন্দরের গুরুত্ব বৃদ্ধি পাবে। ভারতের এ প্রস্তাব বিবেচনায় নিতে আমি সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের মন্ত্রীকে অনুরোধ জানাবো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31