IMG-LOGO

সোমবার, ৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় জুয়া ও মাদকের আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১০১৫০ টাকা নিয়ে বিরোধ, গৃহবধূর মৃত্যুরহনপুর-সিঙ্গাবাদ রেলরুট দিয়ে পন্য পরিবহন বাড়াতে চাই ভারতবাগমারায় সার ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানাপবায় ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস জাতীয় ঐক্যের জন্য গুরুত্বপূর্ণ: এমপি মিলনইন্টার ক্লাব স্পিড স্কেটিং চ্যাম্পিয়নশিপে রাজশাহী স্কেটিং ক্লাবের তিন পদক অর্জনপবায় স্বামী ও ছেলের বউয়ের বিরুদ্ধে বৃদ্ধাকেমেরে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীনসিংড়ায় শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, বিষপানে গৃহবধূর মৃত্যুউৎসবমুখর পরিবেশে মোহনপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতবাগমারায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপনসিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন- বিদ্যুৎমন্ত্রী টুকুপোল্যান্ডে বন্দুকধারীর হামলায় নিহত ৬পুঠিয়ায় সমবায় দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনানিয়ামতপুরে জাতীয় সমবায় দিবস পালিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ১৫০ টাকা নিয়ে বিরোধ, গৃহবধূর মৃত্যু

১৫০ টাকা নিয়ে বিরোধ, গৃহবধূর মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক,বদলগাছী: নওগাঁর বদলগাছীতে মাত্র ১৫০ টাকা চাওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের জেরে গলায় ফাঁস দিয়ে শাপলা রানী (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

গতকাল রোববার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের হাপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হলেও নিহতের স্বজনদের অভিযোগ, স্বামীর নির্যাতনের শিকার হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

নিহত শাপলা রানী মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের মৃত পবন পাহানের মেয়ে। তাঁর স্বামী মিঠন পাহান (২৮) বদলগাছী উপজেলার হাপানিয়া গ্রামের মংলা পাহানের ছেলে। তাঁদের আট বছর বয়সী অন্তর নামে একটি ছেলে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আট বছর আগে মিঠন ও শাপলার বিয়ে হয়। শুরুতে দুজনই কাজ করে সংসার চালাতেন। তবে গত দেড় বছর ধরে মিঠন নেশায় আসক্ত হয়ে পড়েন বলে স্থানীয়দের অভিযোগ। তিনি নিজেও চোলাই মদ তৈরি করতেন বলে জানা গেছে। নেশায় জড়িয়ে কাজকর্ম ছেড়ে দেওয়ার পর সংসারে আর্থিক সংকট দেখা দেয়। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন নেশা করার জন্য স্ত্রী শাপলা রানীর কাছে ১৫০ টাকা চান মিঠন। কিন্তু শাপলা টাকা দিতে রাজি না হওয়ায় তাঁদের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।একপর্যায়ে দুপুর দেড়টার দিকে স্বামী মিঠন স্ত্রীকে ঘরে প্রবেশ করতে দেয় না। শাপলা রাগে ঘরের বাইরে চলে যান। পরে বাড়ির আঙিনায় টিউবওয়েলের পাশে বাঁশের আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেন বলে জানা গেছে।

দুপুর সোয়া ২টার দিকে তাঁদের ছেলে অন্তর মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করে। এ সময় মিঠন ছুটে এসে রশি কেটে শাপলাকে নিচে নামান। পরে বিকেল ৩টার দিকে তাঁকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে নিহতের স্বজনেরা ঘটনাস্থলে এসে অভিযোগ করেন, শাপলাকে তাঁর স্বামী নির্যাতন করতেন। সেই নির্যাতনের কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি করেন তাঁরা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন স্বজনেরা।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, মরদেহ ৯ই নভেম্বর সোমবার সকালে ময়নাতদন্তের জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31