IMG-LOGO

সোমবার, ৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে জমি বিরোধে কীটনাশক প্রয়োগে ৪০ শতাংশ জমির আমন ধান নষ্টের অভিযোগমান্দায় জুয়া ও মাদকের আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১০১৫০ টাকা নিয়ে বিরোধ, গৃহবধূর মৃত্যুরহনপুর-সিঙ্গাবাদ রেলরুট দিয়ে পন্য পরিবহন বাড়াতে চাই ভারতবাগমারায় সার ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানাপবায় ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস জাতীয় ঐক্যের জন্য গুরুত্বপূর্ণ: এমপি মিলনইন্টার ক্লাব স্পিড স্কেটিং চ্যাম্পিয়নশিপে রাজশাহী স্কেটিং ক্লাবের তিন পদক অর্জনপবায় স্বামী ও ছেলের বউয়ের বিরুদ্ধে বৃদ্ধাকেমেরে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীনসিংড়ায় শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, বিষপানে গৃহবধূর মৃত্যুউৎসবমুখর পরিবেশে মোহনপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতবাগমারায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপনসিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন- বিদ্যুৎমন্ত্রী টুকুপোল্যান্ডে বন্দুকধারীর হামলায় নিহত ৬পুঠিয়ায় সমবায় দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় জুয়া ও মাদকের আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১০

মান্দায় জুয়া ও মাদকের আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১০

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দা উপজেলায় জুয়া ও মাদকের আসরে অভিযান চালিয়ে মৎস্য দপ্তরের এক কর্মচারীসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার গভীর রাতে উপজেলার দক্ষিণ নুরুল্লাবাদ গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও চোলাইমদ উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দক্ষিণ নুরুল্লাবাদ গ্রামের পলাশ কুমার (৩৮), পরিতোষ হাওলাদার (৩৩), নিশিথ হাওলাদার (৩৩), সাইদুল ইসলাম (৩৫), আমিনুল ইসলাম বাবু (৩০), গজেন হাওলাদার (৫০), আশরাফুল ইসলাম (৩৫), মামুনুর রশিদ মামুন (৪১) ও আজিমুদ্দিন (৪৫) এবং চক উদয়নারায়ণ গ্রামের রেজাউল করিম (৩৮)।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পলাশ কুমার মান্দা উপজেলা মৎস্য দপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে কর্মরত আছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দক্ষিণ নুরুল্লাবাদ গ্রামের নিশিথ হাওলাদারের বাড়িতে দীর্ঘদিন ধরে জুয়া ও মাদকের আসর বসত। গত রোববার রাতে ওই বাড়িতে পুলিশের অভিযান চালানোর পর ১০ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম ও তারিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল নিশিথ হাওলাদারের বাড়িতে অভিযান চালায়। এ সময় মাদক সেবনের অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করা হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, দক্ষিণ নুরুল্লাবাদ গ্রামের নিশিথ হাওলাদারের বাড়িতে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের নওগাঁ কারাগারে পাঠানো হয়।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31