IMG-LOGO

মঙ্গলবার, ১০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘দেশে ফিরলেই কার্যকর হবে শেখ হাসিনার মৃত্যুদণ্ড’রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতারআশুলিয়ায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ,টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপসিরাজগঞ্জে বার্ষিক ক্রীড়া কর্মসূচি বালক বালিকাদের সাঁতার প্রশিক্ষণ উদ্বোধনঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর দুই স্থানে বিস্ফোরণগোমস্তাপুরে সড়কে ঝরলো মুক্তিযোদ্ধা কমান্ডারের প্রাণমহাদেবপুরে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা, অতঃপর প্রাণনাশের হুমকীর অভিযোগগোদাগাড়ীতে সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ,আধা ঘণ্টা যান চলাচল বন্ধ‘হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে’‘পাসপোর্ট নিয়ে শেখ হাসিনার নাটকের সুযোগ নেই’বাগমারায় বীরমুক্তিযোদ্ধা জামাল উদ্দীনের ইন্তেকালধামইরহাটে কর্মী সমাবেশে ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান প্রার্থী দেওয়ান ওয়াজেদ আলী কবিরের নাম ঘোষণাকুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থীরাজশাহী মহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ভূমিমন্ত্রী মিনুর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলফুলবাড়ীতে জমি বিরোধে কীটনাশক প্রয়োগে ৪০ শতাংশ জমির আমন ধান নষ্টের অভিযোগ
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতার

রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতার

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে ব্যবসায়ীকে মারপিট করে ছিনতাইয়ের ঘটনায় মুল আসামীসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫,নাটোর ও এসআরবি-৪, নবীনগর ক্যাম্পের সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরে এসআরবি -৫,নাটোর ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নওগাঁ সদর উপজেলার চকবুলাকী সোনারপাড়া গ্রামের সুপারী ব্যবসায়ী রফিকুল ইসলাম (৪৭),রাণীনগর সদর বাজারের আনিছুর প্রাং এবং জুয়েল সাখিদার ভ্যানচালক বদের আলীর চার্জার ভ্যান যোগে নিজ বাড়ী থেকে গত ৪জুন ভোর রাত অনুমান সাড়ে ৪টায় নাটোর সুপারী কিনতে বের হন।

এসময় রাণীনগর -আত্রাই-নাটোর সড়কের রাণীনগর এরাকার চকের ব্রিজ নামক স্থানে পৌছলে ছিনতাইকারীরা তাদের ভ্যান থামিয়ে গতিরোধ করে। এরপর ছিনতাইকারীরা ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে মারপিট শুরু করে। এরপর ব্যবসায়ীদের কাছে থাকা ৪৫হাজার ৮০০ টাকা এবং ২টি স্মার্ট মোবাইল ফোন, যার মুল্য অনুমান ১৯হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় ছিনতাইকারীদের মারপিটে রফিকুল ইসলাম আহত হলে স্থানীয় লোকজনের সহায়তায় রাণীনগর হাসপাতালে ভর্তি হন।

এঘটনায় গত ৪জুন রফিকুল ইসলাম বাদী হয়ে রাণীনগর থানায় মামলা দায়ের করেন। ঘটনার দিন থেকে এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি সুদক্ষ ও চৌকশ টীম ঘটনার ছায়া তদন্ত ও তথ্য সংগ্রহ শুরু করেন। এরই ধারাবাহিকতায় নাটোর ক্যাম্প এবং এসআরবি-৪, সিপিসি-২, নবীনগর সাভার ক্যাম্পের যৌথ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যেমে জানতে পারেন যে, ঘটনার প্রধান ও মূল পরিকল্পনাকারীসহ জরিতরা ঢাকার আশুলিয়া থানা এলাকায় আত্মগোপনে রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে (৯ নভেম্বর) সোমবার রাতে ঢাকা জেলার আশুলিয়া থানার মোজার মিল এবং ইপিজেড এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে ছিনতাইয়ের মূল পরিকল্পনাকারী শফিকুল ইসলাম ওরফে সজীব কাজী (৪০) এবং শাকিল ইসলাম (২৭) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শরিফুল ইসলাম রাণীনগর উপজেলার পূর্ব বালুভরা গ্রামের রেজাউল করিম ওরফে লুক্কার ছেলে এবং শাকিল হোসেন একই উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের বাবু ইসলামের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে এসআরবি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31