ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : ” এ শহর আমার আপনার সবার, আসুন শহরকে সবাই মিলে পরিস্কার পরিচ্ছন্নতা রাখি” এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের কার্যক্রমকে আরো গতিশীল করতে সকল স্বেচ্ছাসেবীদের নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) সকাল ১০ টায় পৌর শহরের সিরাজগঞ্জ পৌর শিশু পার্ক যমুনা নদীর কোল ঘেঁসে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের আয়োজনে স্বেচ্ছাসেবীদের নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বেচ্ছাসেবীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন দৈনিক যমুনার কথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক,সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক, আব্দুস সাত্তার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মানবতার ফেরিওয়ালা হাজী মোঃ আব্দুস সাত্তার। এসময়ে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
এই সংগঠনটি সিরাজগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি বৃক্ষরোপণ, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, খাদ্য ও শীতবস্ত্র বিতরণ এবং অসহায় মানুষদের স্বাবলম্বী করতে রিকশা-ভ্যান অনুদানসহ নানা সামাজিক ও মানবিক কাজ পরিচালনা করে থাকে।


