ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে চার শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার প্রধান ফটক সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
বিশেষ অতিথির বক্তব্য দেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম লিটনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলে,ন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ফিরোজ কবির সেন্টু, রাজপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি হাজিফুর রহমান বাবু, সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাদশা আলম বাচ্চু।


