IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠন
Home >> টপ নিউজ >> খেলা >> জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন

জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর : রাজশাহীতে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টায় রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজে মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এমপি। বেলুন ফেস্টুন উড়িয়ে ও পতাকা উত্তোলন করে আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি বলেন, রাজশাহী শিক্ষা সংস্কৃতি ও খেলাধুলার প্রাণকেন্দ্র। এই রাজশাহী থেকেই জাতীয় পর্যায়ে অনেক খেলোয়াড় রয়েছেন। তারা বিশ্বে রাজশাহী এবং বাংলাদেশকে গৌরবের সাথে তুলে ধরেছেন। রাজশাহীর মানুষ খুবই শান্তি ও অতিথি প্রিয়। রাজশাহীতেই দেখার মত অনেক দর্শনীয় স্থান রয়েছে। আশা করি যারা খেলাধুলা করতে এসেছেন তাদের এ নগরী দেখতে খুব ভালো লাগবে।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলায় দেশের যুব সমাজকে সামনের দিকে এগিয়ে নিতে কাজ করে চলেছেন। যাতে এই যুবসমাজ মাদক থেকে দূরে রাখে ও খেলাধুলায় পারদর্শী হয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে পারে। তারেক রহমানের নেতৃত্বে দেশে এগিয়ে যাচ্ছে, আগামী আগামী দিনে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। পরস্পর পরস্পরের প্রতি বন্ধুত্বসুলভ আচরণের মাধ্যমেই এগিয়ে যেতে চায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহীর রয়েছে সমৃদ্ধ ক্রীড়া ও সাংস্কৃতিক ঐতিহ্য। এই ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করে রাজশাহীকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ক্রীড়া আয়োজনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে রাজশাহী সিটি করপোরেশন ক্রীড়াঙ্গনের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

রাসিক প্রশাসক বলেন, ক্রীড়া শুধু শখের মধ্যে সীমাবদ্ধ না থেকে একটি সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত হোক। একজন খেলোয়াড় তাঁর প্রতিভা ও পরিশ্রমের মাধ্যমে নিজের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করতে পারবেন। ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা—এটাই হওয়া উচিত আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, রাজশাহী সিটি করপোরেশন ক্রীড়াঙ্গনের উন্নয়নে ২১টি খেলার মাঠ ও ১৬টি টার্ফ নির্মাণের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে নগরীতে খেলাধুলার পরিবেশ আরও সম্প্রসারিত হবে এবং নতুন প্রজন্ম ক্রীড়াচর্চায় উৎসাহিত হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. শফিকুল হক মিলন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী, নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকার, রাজশাহী সরকারি সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দিন, রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল কালাম আজাদ, রাজশাহী কোর্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আল মামুন কবির এবং সরকারি শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক মোহাম্মদ আব্দুল আলীম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিকুল করিম।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এবং রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজের বাস্তবায়নে তিনদিনের এই আয়োজনে রাজশাহী বিভাগের বিভিন্ন কলেজের শিক্ষার্থীর অংশগ্রহণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং আন্ত: কলেজ পর্যায়ে ক্রীড়াচর্চাকে আরও উৎসাহিত করার সুযোগ সৃষ্টি হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী বিভিন্ন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। #

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31