ধূমকেতু প্রতিবেদক,রায়গঞ্জ : “চেতনায় কবিতা, মননে কবিতা, চলো বহুদূর…এই শ্লোগান ধারণ করে সাহিত্য সংস্কৃতির অন্যতম লালনকেন্দ্র পাবনা জেলার ইশ্বরদী’তে গড়ে উঠা ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন “নোঙর”এর আয়োজনে, নোঙর জাতীয় সাহিত্য উৎসব-২০২৬খ্রি. উৎসব মুখর আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক সাহিত্য উৎসব অনুষ্ঠানে লক্ষণীয় কবি ও কবিতা পরিষদ-সিরাজগঞ্জের একটি টিম অংশ গ্রহণ করে- এতে, সংগঠনের আহবায়ক, কবি ও সাংবাদিক মোঃ আজিজুর রহমান মুন্না এর নেতৃত্বে কবি অধ্যাপিকা সাবেক অধ্যক্ষ আখিরাত জিনাত মহল স্বপ্না, কবি শিক্ষিকা মীনা পারভীন, কবি আবু জাফর খান টিপু, সদস্য শাহ মোঃ ফয়সাল হায়দার রুবেল, শহিদুল ইসলাম ফরিদ, সাংবাদিক মোঃ হোসে আলী ছোট্ট, শাহ আলম, মোতালেব, জয়নাল আবেদীন, নতুন শিরাজী, কবি, সম্পাদক, সাংবাদিক, সংগঠক মোঃ আব্দুর রাজ্জাক রাজু, কবি সঞ্জু কাদের প্রমুখ।
এ উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীতের তালে তালে পতাকা উত্তোলন র্যালি প্রদর্শন, কবি ব্যাগ, অংশগ্রহনকারী কবিদের রচিত গ্রন্থ, অতিথিদের ফুলেল শুভেচ্ছা প্রদান এবং ব্যাচ ও উত্তরীয় পরিধান ও বিভিন্ন পর্বে সাহিত্য আলোচনা সভা মনোমুগ্ধকর স্বরচিত কবিতা পাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এ অনুষ্ঠানে বাংলাদেশ,ভারত, নেপাল, বেলারুশ, কাজাকিস্তান, রাশিয়া সহ দেশ-বিদেশী কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিকসহ নানা গুণীজনেরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন, বিশিষ্ট উপস্থাপক শাম্মী আজিজ বাবুল (Shammi Aziz Babul).।
শুক্রবার (২০নভেম্বর-২০২৬খ্রি.) সকাল সাড়ে ৯ টা হতে সন্ধ্যা রাত পর্যন্ত পাবনা জেলার ইশ্বরদী’র বাংলাদেশ সুগারক্রুপ গবেষণা ইনস্টিটিউট ঈশ্বরদী’র মিলনায়তনে
উক্ত আন্তর্জাতিক সাহিত্য উৎসব অনুষ্ঠানে দেশী-বিদেশী কবি, সাহিত্যিক লেখক, গুনীজনদের নিয়ে দিনব্যাপী আয়োজিত আন্তর্জাতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, “নোঙর” এর মূখ্য সমন্বয়ক অধ্যাপক হাসানুজ্জামান। দ্বিতীয় অধিবেশনে অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরন্য কবি জাহিদ হায়দার। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি প্রাবন্ধিক আনোয়ার হোসেন মল্লিক. ইশ্বরদীর নাগরিক পার্টি’র মাহবুবুর রহমান পলাশ। সভাপতিত্ব করেন, অধ্যাপক হাসানুজ্জামান।
তৃতীয় অধিবেশন সকাল ১১টা হতে দুপুর ১টা পর্যন্ত আলোচ্য বিষয়ঃ “সাহিত্য আন্তঃ সংযোগ ও বিশ্ব পরিক্রমা” অনুষ্ঠানে ভারত থেকে আগত অতিথি পূবালী দেব এর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্যে রাখেন, কবি ও আবৃত্তিকার মানিক পন্ডিত (ভারত), মূখ্য আলোচক কবি ও প্রাবন্ধিক আব্দুল কাউয়ুম(ভারত)। আলোচক ছিলেন, ড. মারুফা বেগম (দিনাজপুর), রামচন্দ্র (নেপাল), অনন্তে আগাল(নেপাল), হুমাকালা স্যাপটাক(নেপাল), রেহানা সুলতানা (পাবনা), জাহাঙ্গীর আলম ভেড়ামারা,কুষ্টিয়া এবং সঞ্চালনা ছিলেন- মাহবুবুল হক দুদু। স্বরচিত কন্ঠে কবিতা পাঠ অংশ গ্রহণ করে- কবি ও কবিতা পরিষদ-সিরাজগঞ্জের কবি নেতৃবৃন্দ ও সদস্যরা সহ বগুড়া, গাইবান্ধা, ফরিদপুর, নীলফামারী গাইবান্ধা, নওগাঁ দিনাজপুর সহ বিভিন্ন জেলার কবিরা কবিতা পাঠ করেন। এ অধিবেশনে সভাপতিত্ব করেন, কবি নিলুফাজ্জামান(ঢাকা), সঞ্চালক ছিলেন, আতাউর রহমান বাবলু। চতুর্থ অধিবেশনে- দুপুর ২টা হতে ৩টা পর্যন্ত – আলোচ্য বিষয়বস্তঃ- সাহিত্য লিটল ম্যাগাজিনের ভূমিকা। এতে সভাপতিত্ব করেন, কবি হাসানুজ্জামান রিপন। প্রধান অতিথি ছিলেন, কবি সৈকত হাবিব। মূখ্য আলোচক ছিলেন, পাবনার সাহিত্য সংগঠন “উত্তরণ” এর সভাপতি কবি আলমগীর কবির হৃদয়, কবি ও সংগঠক নাসরিন রেখা(গাইবান্ধা), কবি লেখক রাজ্জাক দুলাল(নীলফামারী), কবি ও লেখক আজহারুল আজাদ (দিনাজপুর), কবি ফাতেমা ইয়াসমিন(বগুড়া) প্রমুখ। বিকেল ৩টা হতে ৪টা ৫০মিঃপর্যন্ত-কবিতা কল্পনালতা ঃ “অনুভবে অনুধ্যানে”- সভাপতিত্ব করেন, কবি দিলরুবা শাহাদাৎ (রংপুর), প্রধান অতিথি ছিলেন, প্রফেসর ড. শেখ রাজিবুল ইসলাম। মূখ্য আলোচক ছিলেন, ড. আবুল হায়াত ইসমাঈল ও অধ্যাপক সাজিদুল ইসলাম (কুষ্টিয়া)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, কবি ও কবিতা পরিষদ- সিরাজগঞ্জের আহবায়ক-কবি ও সাংবাদিক মোঃ আজিজুর রহমান (মুন্না), বগুড়া’র পুন্ড সাহিত্য সংসদের সভাপতি আব্দুর রাজ্জাক রঞ্জু। সঞ্চালক ছিলেন, সালেক শিবলু। কবি কন্ঠে কবিতা পাঠ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আলমগীরুল নিউটন। সঞ্চালক ছিলেন, প্রিয়াংকা। সমাপনী অধিবেশনে- কাব্য গ্রন্থ ঠাঁই এর মোড়ক উন্মোচন করা হয়।এতে সভাপতিত্ব করেন, সাহিত্যনুরাগী সিরাজুল ইসলাম মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি ড.শরিফুল ইসলাম।



