ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস, অরাজকতা সৃষ্টি ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে রাজপাড়া থানা বিএনপি ও যুবদল।
আজ বিকার ৫টাই লক্ষ্মীপুর মোড় থেকে প্রতিবাদে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
মিশিলের নেতৃত্ব দেন রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান।
এ সময় উপস্থিত ছিলেন রাজপাড়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি নাজিমুদ্দিন নাজিম, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুন, মহানগর যুবদলের যুগ্ন আহবায়ক নাজির হাসান নাজির ও আতাউর রহমান বাধন।
বিক্ষোভ মিছিলে আরোও উপস্থিত ছিলেন রাজপাড়া থানা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ৩ থেকে ৮ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ সহ বিএনপি, যুবদল,ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
মিছিলটির লক্ষ্মীপুর মোড় থেকে শুরু হয়ে নগরীর সিএনবি মোর হয়ে আবার লক্ষ্মীপুর এসে যুবনেতা আক্তাশের সভাপতিত্বে পথসভা শেষ হয়।



