IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ধূমকেতু প্রতিবেদক: বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীতে ‘মুক্ত চিন্তার দুরন্ত প্রকাশ’-স্লোগানে জাতীয় দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকা দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

পত্রিকাটি সফলতার সঙ্গে দ্বিতীয় বর্ষ পেরিয়ে তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় রাজশাহীর স্থানীয় দৈনিক উত্তরা প্রতিদিনের সম্মেলন কক্ষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। দৈনিক রূপালী বাংলাদেশের রাজশাহী ব্যুরো প্রধান জনাব আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, মুক্ত চিন্তার দুরন্ত প্রকাশ স্লোগানে দ্বিতীয় বর্ষ পেরিয়ে তৃতীয় বর্ষে পদার্পন করল রূপালী বাংলাদেশ। আমরা আশা করছি, রূপালী বাংলাদেশ সামনের দিকে আরও এগিয়ে যাবে। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতা করে মানুষের অধিকার আদায়ে ভূমিকা রাখবে, এ ধরনের সাংবাদিকতা রূপালী বাংলাদেশ করবে এ প্রত্যাশা রাখছি। দুই বছরে দৈনিক রূপালী বাংলাদেশ রাজশাহীর অনেক উন্নয়নের কথা তুলে ধরেছে। আগামীতে আরও ভালো করবে এ প্রত্যাশা করি। পত্রিকাটি অল্প দিনে পাঠকপ্রিয়তা পেয়েছে। রূপালী বাংলাদেশ দেশ ও সমাজের কথা বলে। উত্তরোত্তর সাফল্য কামনা করি।

তিনি আরও বলেন, রূপালী বাংলাদেশ পত্রিকা অল্প সময়ের মধ্যেই পাঠকের আস্থা অর্জন করেছে। পত্রিকাটির অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবার সহযোগিতা ও দায়িত্বশীল সাংবাদিকতার ওপর তারা গুরুত্বারোপ করেন। এসময় উপস্থিত ছিলেন রাজশাহীর স্থানীয় দৈনিক উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের (আরটিজেএ) সাধারণ সম্পাদক ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান রাসেল মোস্তাফিজ, দৈনিক সানশাইনের মহাব্যবস্থাপক রাজশাহী সিনিয়র সাংবাদিক নূরুল হক, দৈনিক আগামীর সময়ের ব্যুরো প্রধান আমজাদ হোসেন শিমুল, রাজশাহী সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সম্পাদক সম্পাদক মাহবুব হোসাইন, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল আলীম, রাজশাহী সংবাদপত্র হর্কাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল করিম দোয়েল, সাংবাদিক লিয়াকত হোসেনসহ রাজশাহীর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন এনটিভির অনলাইন সংবাদদাতা ও উত্তরা প্রতিদিনের প্রধান প্রতিবেদক আবু সাঈদ রনি। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার আরও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করেন।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ