IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রী
Home >> রাজনীতি >> তানোরে আ.লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন

তানোরে আ.লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন

ধুমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর পৌর সভা নির্বাচনে আ’লীগ দলীয় নৌকার মেয়র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হযেছে।

শনিবার সকালে আওয়ামী লীগ, যু্বলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতা কর্মিসহ সুধীজনদের উপস্থিতিতে তানোর পৌর সভা আওযামী লীগের দলীয় নৌকার মেয়র প্রার্থীর পক্ষে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

কমিটিতে বীর মুক্তিযোদ্ধা, অবসর প্রাপ্ত সেনা ও পুলিশ সদস্যসহ শিক্ষক ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সাবেক বেশ কয়েকজন রাজপথের লড়াকুদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

সর্বসম্মতি ক্রমে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক করা হয়েছে তানোর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাজপথের অকুতভয় লড়াকু সৈনিক রাকিবুল হাসান পাপুল সরকারকে।

কমিটির উপদেষ্টা করা হয়েছে আওয়ামী লীগের অন্ধকার সময়ে আলো জ্বলানো লড়াকু সৈনিক তানোর উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি ও তানোর পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকারকে।

৫২ সদস্য বিশিষ্ট কমিটির অন্যসদস্যদের মধ্যে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা মমতাজ, তানোর উপজেলা যুবলীগ সাবেক সভাপতি ওহাব হোসেন লালু, অবসর প্রাপ্ত সেনা সদস্য মনিরুজ্জামান মনির, অবসর প্রাপ্ত পুলিশ সদস্য নুরুজ্জামান।

তানোর পৌর যুবলীগ সভাপতি রাজিব সরকার হিরো, তানোর পৌর যুবলীগ সাধারণ সম্পাদক ওহাব হোসেন সরদার, তানোর উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, তানোর উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি রবিন সরকার প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31