ধূমকেতু প্রতিবেদক : “মানবতার সুদৃঢ় হাতই গড়বে আগামীর প্রত্যয়” এই স্লোগানকে সামনে রেখে মানব সেবায় স্বচ্ছলতা এসোসিয়েশন এগিয়ে চলেছে দূর্বার গতিতে।
আজকের শিশুই আগামীর ভবিষ্যৎ। শিশুর সুপ্ত প্রতিভার উন্মোচনের লক্ষই স্বচ্ছলতার সার্বিক প্রয়াস। পথশিশু ও হতদরিদ্র সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীই “স্বচ্ছলতা এসোসিয়েশন” এর কাজের অনুষদের প্রধান সোপান। তারই ধারাবাহিকতায় শনিবার স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়।
এ উপলক্ষ্যে রাজশাহীর মোল্লাপাড়া সুতাহাটী হড়গ্রাম ইউনিয়নে আল আবারর একাডেমি প্রাঙ্গনে তথা স্বচ্ছলতা এসোসিয়েশনের দাপ্তরিক কার্যালয়ে অত্র প্রতিষ্ঠানের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আফরোজা খাতুনের সাহযোগীতায় ১০০ জন হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত এতিম শিশুদের বিনামূল্যে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অত্র প্রতিষ্ঠানের সভাপতির অর্বতমানে প্রতিষ্ঠানের মনিটরিং এন্ড প্লানিং অফিসার ও স্বচ্ছলতা এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি তাসফিয়া আনজুম রাকা। বিশেষ অতিথি ছিলেন, সিএসই ল্যাব প্রশিক্ষণার্থী সার্ভেয়ার হানিফ বিন ইসলাম রনি ও রাজশাহী আর্ট কলেজের প্রভাষক হাসান ইমাম রাসেল। এছাড়াও অন্যান্য উপদেষ্টাণন অদ্বিতী দাস ও আকতার ফারুক সজল উপস্থিত ছিলেন।
সম্মানিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন” সমাজে এ রকম আয়োজন বারবার করা উচিৎ যার বাস্তবয়নে কাজ করে যাচ্ছে স্বচ্ছলতার ক্ষুদে সদস্যরা, এবং স্বচ্ছলতা মানবসেবার একটি উপযুক্ত প্লাটফর্ম”।
এসময় উপস্থিত ছিলেন, অত্র সংগঠনের সাধারণ সম্পাদক সালমান ফার্সী, আয়োজক স্বচ্ছলতা এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক নাজমুস সাকিব। সংগঠনের সাধারণ সম্পাদক সালমান ফার্সী বলেন,” আমরা মানবতার সুদৃঢ় হাতে কাজ করে যেতে চাই,স্বচ্ছলতা এসোসিয়েশন তারই প্রমাণ “। সাংগঠনিক সম্পাদক নাজমুস সাকিব বলেন,” আমরা চাই সমাজের বিত্তবানরা এগিয়ে আসুক এই প্রয়াসে “
সুষ্ঠু ব্যাবস্থাপনায় ছিলেন, ইভেন্ট চেয়ার প্রেসিডেন্ট আব্দুল্লা আল খাবীর ও দপ্তর সম্পাদক রাকিবুল ইসলামসহ আফরাজ সোয়াদ।
অনুষ্ঠানের প্রীতি ভোজ শেষে বাচ্চাদের মাঝে প্রতিযোগীতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।


