IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যেথাইল্যান্ডের পর্যটন দ্বীপে একের পর এক ভবনে আগুনে নিহত ১১ফুলবাড়ীর সীমান্তঘেঁষা গ্রামে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব, আনন্দে মাতলেন গ্রামবাসীগোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, বডি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারিবঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কি
Home >> জাতীয় >> লিড নিউজ >> টাকা পাচারকারীদের নাম প্রকাশের দাবি সংসদে

টাকা পাচারকারীদের নাম প্রকাশের দাবি সংসদে

ধূমকেতু নিউজ ডেস্ক : টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে নির্ধারিত সময়ের আগেই দেশ উন্নয়নের মহাসড়কে পৌঁছে যাবে বলে আশা প্রকাশ করেছেন সরকারি দলের সংসদ সদস্যরা।

অন্যদিকে বিরোধী দলের সদস্যরা অর্থ পাচার ও লুটপাটের সঙ্গে জড়িতদের নাম প্রকাশের দাবি জানিয়েছেন।

মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে সাধারণ আলোচনাকালে একে অপরের বিপক্ষে অবস্থান নিয়ে তারা এ কথা বলেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে আলোচনায় অংশ নেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, আওয়ামী লীগের সুবিদ আলী ভুইয়া, দবিরুল ইসলাম, মনোয়ার হোসেন চৌধুরী, আব্দুস সালাম মুর্শেদী এবং বিরোধী দল জাতীয় পার্টির মো. ফখরুল ইমাম, পীর ফজলুর রহমান ও অধ্যক্ষ রওশন আরা মান্নান।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, দ্রুত অগ্রসরমাণ বাংলাদেশ নির্ধারিত সময়ের আগেই উন্নত দেশে পৌঁছে যাবে। সেই লক্ষ্য নিয়েই কাজ করছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানে জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলা সম্ভব হয়েছে। প্রথমবারের মতো দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা নেয়া হয়েছে। শতবর্ষী বদ্বীপ পরিকল্পনাও নেয়া হয়েছে। এসব পরিকল্পনায় তৃণমূল জনগোষ্ঠীকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।

করোনার টিকা নিয়ে সমালোচনার জবাবে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, অনেকেই বলেছিলেন সরকার টিকা আনতে পারবে না। টিকা আসার পর এখন তারা বলছেন, এগুলো কি ভালো? আসলে সরকারের কোনো ভালো কাজই তাদের চোখে পড়ে না। তিনি বলেন, বাংলাদেশ দুর্বারগতিতে এগিয়ে চলেছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে গৃহহীনরা আশ্রয় খুঁজে পাচ্ছে। উন্নয়ন-অগ্রগতিতে দেশ দৃষ্টান্ত স্থাপন করছে। এ কারণে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র-চক্রান্ত চলছে। এই ষড়যন্ত্র-চক্রান্তের বিরুদ্ধে স্বোচ্চার থাকতে হবে।

বিদেশে টাকা পাচার ও লুটপাটকারীদের পরিচয় জাতীয় সংসদে তুলে ধরার দাবি জানান বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য মো. ফখরুল ইমাম। তিনি বলেন, লুটেরা কারা? এরা কি দলে? সরকারে না আশেপাশে? এদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছেন জানতে চাই।

তিনি বলেন, দেশে ধনীদের আয় যেভাবে বাড়ছে, দরিদ্রদের আয় সেভাবে বাড়ছে না। ফলে আয় ব্যবধান তৈরি হচ্ছে। দেশে বর্তমানে ৩ কোটি ৭০ লাখ মানুষ দরিদ্র। প্রায় দুই কোটি অতিদরিদ্র রয়েছে।

বিভিন্ন খাতে দুর্নীতির বড় অভিযোগ উঠেছে দাবি করে ফখরুল ইমাম বলেন, চীনের সঙ্গে ২৭টি সমঝোতা স্মারকে সাড়ে ৩৭ বিলিয়ন ডলারের বিনিয়োগের ঘোষণা এসেছে। বাস্তবে এর সামান্য বাংলাদেশে এসেছে। কত এসেছে, তা জানতে চাই। এখন শোনা যাচ্ছে বিদ্যুৎকেন্দ্রে কয়লা ব্যবহার করা হবে না। তাহলে এতদিন আন্দোলন চলল কেন? এর অর্থদণ্ড কত?

আওয়ামী লীগের সংসদ সদস্য এবি তাজুল ইসলাম বিএনপির রাজনীতির সমালোচনা করে বলেন, জিয়াউর রহমান অসংখ্য মুক্তিযোদ্ধা দেশপ্রেমিক সেনা অফিসারকে কোর্ট মার্শাল দিয়ে হত্যা করেছে। খালেদা জিয়ার সরকার অপারেশন ক্লিনহার্টের নামে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীকে হত্যা করেছে। বিরোধী দলে থেকে নির্বাচন ঠেকানোর নামে তারা শত শত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে।

জাতীয় পার্টির রওশন আরা মান্নান বলেন, পিকে হালদারকে বিদেশ থেকে ধরে এনে কঠোর শাস্তি দেয়া হোক। না হলে ভবিষ্যতে উদাহরণ হয়ে থাকবে। এ ধরনের আরো কত পিকে হালদার আছে, দুদককে তা খুঁজে বের করতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31