IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> রাজশাহী >> কাঁকনহাট পৌরসভায় মতবিনিময় সভা

কাঁকনহাট পৌরসভায় মতবিনিময় সভা

ধূমকেতু প্রতিবেদক : গোদাগাড়ীর কাঁকনহাট পৌরসভার ৪নং ওয়ার্ডের বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতা, চাকুরীজীবী, ব্যবসায়ী ও সুশিল সমাজের সাথে বোববার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কাঁকনহাট পৌর অডিটরিয়ামে আয়োজিত সভায় কাঁকনহাট পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মজিদ অতিথিদের সাথে পৌরসভার উন্নয়ন, সমস্যা ও করণীয় বিষয় নিয়ে মতবিনিময় করেন।

উপস্থিত অত্র ওয়ার্ডের দুলাল উদ্দিন, সইজুদ্দিন, আলাউদ্দিন, মন্টু ও হালিম বলেন, মেয়র আব্দুল মজিদের নেতৃত্বে পৌরসভার অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। রাস্তা, ড্রেন, সুপেয় পানির ব্যবস্থা, মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান, গীর্জা এবং বিভিন্ন খেলার মাঠের উন্নয়ন হয়েছে। এছাড়াও তাদের ওয়ার্ড ছাড়াও প্রতিটি ওয়ার্ড আলোকিত করণ করেছেন তিনি। এর পরেও যেগুলো কাজ রয়েছে সেগুলো হচ্ছে চলমান প্রক্রিয়া বলে জানান তারা। এছাড়াও কিছু বিষয়ে কাজ করার জন্য মেয়রের নিকট উত্থাপন করলে সেগুলো দ্রুত সময়ে সমাধান করার কথা বলেন মেয়র ।

মেয়র বলেন, পৌরসভা প্রতিষ্ঠাকাল থেকে তিনি পৌরবাসীর সেবা করে যাচ্ছেন। ইতোমধ্যে এই পৌরসভাকে তিনি প্রথম শ্রেণিতে উন্নিত করেছেন। বাড়িয়েছেন সেবার মান। এই করোনা ভাইরাসেও তিনি থেমে নেই। সর্বদা মানুষের পাশে রয়েছেন। করোনায় বেকার হয়ে পড়া, কর্মহীন, অসহায় মানুষের মধ্যে সরকারী ও নিজ উদ্যোগে খাদ্য সামগ্রী ও সুরক্ষা সামগ্রী বিতরণ ও পৌরসভার সকল রাস্তা জীবানুমুক্ত রাখতে সর্বদা জীবানুনাশক স্প্রে করেছেন। এখনো তা চরমান রয়েছে। সেইসাথে করোনা ভাইরাস থেকে জনগণকে সচেতন করতে মাইকিং ও লিফলেট বিতরণ করেছেন। তিনি বলেন, জনগণ ভাল থাকলে তিনিও ভাল থাকবেন। কারণ জনগণ তাদের সেবা করার জন্য তাঁকে বার বার ভোট দিয়ে নির্বাচিত করেছেন।

তিনি আরো বলেন, সরকারের সিদ্ধান্ত মোতাবেক আগামী ডিসেম্বর কিংবা জানুয়ারী ২০২১ সালে পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন হচ্ছে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। বর্তমান সরকার জনগণকে সুখে, শান্তিতে ও নিরাপদে রাখতে কাজ করে যাচ্ছেন। কেউ যেন না খেয়ে না থাকে তার ব্যবস্থা করেছেন। গোদাগাড়ী উপজেলাকে শতভাগ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর (ভাতা প্রদান) মধ্যে নিয়ে এসেছেন সরকার। আর এরজন্য কাজ করেছেন তানোর-গোদাগাড়ী আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। তিনি সংসদ সদস্যকে ধন্যবাদ জানান। বর্তমান সরকার জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছেন। এখন কেউ আর না খেয়ে থাকেনা।

মেয়র আরো বলেন, বর্তমান সরকার দুর্নীতি, মাদক ও অন্যায়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। অন্যায় করে কেউ রেহাই পাচ্ছেনা। সরকারী দলের হলেও তাদের কোন রেহাই নাই। সরকারের এই সকল সাফল্য ধরে রাখতে আসছে পৌর নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উপস্থিত জনগণের প্রতি অনুরোধ করেন। সেইসাথে এখন থেকেই নির্বাচনের জন্য কাজ করার আহবান জানান মেয়র। এসময়ে অন্যদের মধ্যে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ও পৌর কৃষকলীগের সভাপতি কল্লোল মোল্লা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31