IMG-LOGO

মঙ্গলবার, ২০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০গোমস্তাপুরে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি বিতরণবাঘায় শান্তিপূর্ণ পূজা উদযাপনে পুলিশ-আনসার ও ভিডিপির সতর্ক পাহারারাজশাহী হলদিবোনা গ্রামে যুব ঐক্য পরিষদের উদ্যোগে আদিবাসী নারীদের মাঝে বস্ত্র বিতরণরাজশাহীতে মেয়েদের ‘জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা জেলা পর্যায়ের বাছাই পর্ব অনুষ্ঠিতকানাডার সামরিক ঘাঁটিতে আগুনে পুড়ে নিহত ৪দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি, বদলগাছীতে ৪০০ দুস্থের হাতে শাড়ি-লুঙ্গিবাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্টফাইনাল অনুষ্ঠিতরাজশাহীতে ১৭৭ পূজামণ্ডপে ১৪ লাখ ১০ হাজার টাকা অনুদান দিল জেলা পরিষদরায়গঞ্জে ফল, বেকারি, কসমেটিকস ও নিত্যপণ্যের দোকানে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান‘নতুন এলএনজি টার্মিনাল নির্মাণে আগ্রহী যুক্তরাষ্ট্র, চীন, কোরিয়া’দুর্গাপূজার মধ্যে রাজশাহীতে আগমন প্রধানমন্ত্রীর ঐতিহাসিক সফর: ভূমিমন্ত্রী মিনুরাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিরবিষয়টি প্রধানমন্ত্রীর নিকট উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকমহাদেবপুরে ৯৭ জন গ্রাম পুলিশপেলেন বাইসাইকেলসিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজে নারী উদ্যোক্তদের সাথে মতবিনিময় সভা
Home >> বিশেষ নিউজ >> রাজশাহী >> লিড নিউজ >> নওদাপাড়া থেকে ভদ্রা রেলক্রসিং পর্যন্ত রাস্তার বেহাল দশা

নওদাপাড়া থেকে ভদ্রা রেলক্রসিং পর্যন্ত রাস্তার বেহাল দশা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর নওদাপাড়া বাস টার্মিনাল থেকে ভদ্রা রেলক্রসিং পর্যন্ত রাস্তার বেহাল দশা হয়ে পড়েছে। দেখে মনে হয় এখান দিয়ে কোন কার্পেটিং রাস্তা নেই। অথচ এই রাস্তা প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। সেইসাথে চলাচল কওের মানুষজন। অথচ দীর্ঘদিন এই রাস্তা খানাখন্দে ভরা থাকলেও কর্তৃপক্ষ উদাসিন হয়ে বসে আছেন।

এই রাস্তাটি সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে পড়ে থাকায় বিপদে পড়েছে যানবাহন চালক ও মালিকগণ। অনেক সময় যানবাহনের ক্ষতি হচ্ছে। আবার দূর্ঘটনাও সম্ভাবনা বেশী রয়েছে। বাস চালক সেলিম, রাতুল ও মনির বলেন, এই রাস্তা দিয়ে প্রতিদিন তাদের বাস নিয়ে চলাচল করতে হচ্ছে। অনেক কষ্ট করে চলাচল করতে হয়। এই রাস্তা মেরামত করার কথা দীর্ঘদিন থেকে শুনে আসলেও কোন কাজ হচ্ছেনা। এমনকি ইট ফেলেও মেরামত করা হচ্ছেনা বলে জানান তারা। এই সড়ক দিয়ে প্রায় সব দূরপাল্লার বাস নিয়মিত চলাচল করে। একটি বাস আরেকটি বাসকে সাইড দিতে গেলে পড়তে হয় বিপদের মুখে হয় বলে জানান এই চালকগণ।

এলাকার কয়েকজন ব্যক্তি অভিযোগ করে বলেন, এ রাস্তা দিয়ে কোন রিক্সা বা অটো আসতে চায় না। ফলে ঘরমুখো যাত্রীদের পড়তে হয় চরম দুর্ভোগে। স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীরা নির্দিষ্ট সময়ে পৌঁছাতে পারে না। এজন্য ছাত্র-ছাত্রীদেরকে পড়তে হয় চরম বিড়ম্বনায়। পথচারী ও স্থানীয় এলাকার বাসিন্দা মান্নান, নুহু, কাইয়ুম, রাইহান ও শিবলু বলেন, তারা প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করেন। ভাঙ্গা রাস্তার কারনে তাদের সর্বদা কষ্ট করতে হয়।

দীর্ঘদিন ধরে সড়কের বেহাল দশা হলেও দেখার কেউ নাই এবং এই সড়কটির নিয়ে কারো মাথাব্যথা নাই। শহরের নানারকম উন্নয়ন হলেও এই রাস্তাটি অবহেলায় অযত্ন অবস্থায় পড়ে আছে। রাস্তাটি দ্রুত সংস্কার করে জনগণের দু:খ দূর্দশা লাঘব করার জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এর দৃষ্টি আকর্ষণ করেন তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930