ধূমকেতু নিউজ ডেস্ক : বরিশালে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধে মাঠে নেমেছে প্রশাসন। আজ বৃহস্পতিবার জেলা প্রশাসকের নির্দেশে নগরীর কাটপট্টি রোড এলাকায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এ সময়ে বেশ কয়েকটি ফার্মেসি ও ওষুধ গোডাউনে অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে ৭০ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়। এছাড়া বেশ কয়েক কার্টন গ্যাসট্রিকের নকল ওষুধ জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী সুজা। এ সময় ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক অদিতি স্বর্ণা ও বিএমপি পুলিশের একাধিক সদস্য উপস্থিত ছিলেন।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news