ধূমকেতু প্রতিবেদক : কেন্দ্রসহ সকল জেলা শাখায় একযোগে বিভিন্ন প্রশাসনে নারী ও কন্যার প্রতি যৌন সহিংসতা ঘটনার দ্রুত বিচারপূর্বক ধর্ষকের শাস্তি নিশ্চিত করার দাবিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বোয়ালিয়া থানার ওসি বরাবরে বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার স্মারকলিপি প্রদান করা হয়।
দাবীগুলো হলো :
১. ধর্ষণের ঘটঁনা আপোষ করা চলবে না।
২. ধর্ষণের শিকার নারীকে ধর্ষকের সাথে বিয়ে দেয়া চলবে না।
৩. ধর্ষণের শিকার নারী ও কন্যার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৪. যৌন সহিংসতার শিকার নারী ও শিশুকে দোষারোপ বন্ধ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি লাইলুন নাহার, সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার, সাংগঠনিক সম্পাদক আলিমা খাতুন, লিগ্যাল সম্পাদক শিখা রায়।


