IMG-LOGO

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান নিয়ে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ সংবাদ প্রকাশের প্রতিবাদরহনপুর ইউসুফ আলী সরকারি কলেজে অভিভাবক সমাবেশবাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতপার্কে পরকীয়া প্রেমিক যুগলের বিষপান, হাসপাতালে ভর্তিনিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর শুভ উদ্বোধনচলনবিল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও দূষণ রোধে ডাস্টবিন সরবরাহহারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন আরএমপি পুলিশ কমিশনারনিয়ামতপুরে ছেলের বিরুদ্ধে মায়ের গলায় ছুরি ধরে হত্যা চেষ্টার অভিযোগরাণীনগরে ২লাখ টাকার নিষিদ্ধ জাল আগুনে পুরে ভস্মিভূতপুঠিয়ায় মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানফুলবাড়ী নির্বাচন অফিসে টাকা ছাড়া সেবা মেলে না, অভিযোগরাণীনগরে প্রবাসীর বাড়ীতে আগুনে ২লাখ টাকার মালামাল ভস্মিভূতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ: স্বরাষ্ট্রমন্ত্রী
Home >> কৃষি >> সাপাহারে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

সাপাহারে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : বিস্তীর্ণ মাঠ জুড়ে চলতি মৌসুমে নওগাঁর সাপাহার উপজেলায় ৩ হাজার ২ শত হেক্টর জমিতে সরিষা চাষ করেছেন কৃষকরা। চারদিকে হলুদের সমারোহ! মাঠের দিকে তাকাতেই মনে অকৃত্রিম আনন্দ জাগে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছরে সাপাহার উপজেলায় ৩ হাজার ২ শত হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। গত বছর এ উপজেলাতে ৩ হাজার হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছিল আবহাওয়া অনুকূলে থাকার ফলে ফলন ভালো ও কৃষকরা অধিক লাভবান হওয়ায় এ বছরে গত বছরের তুলনায় ২ শত হেক্টর জমিতে বেশি সরিষা চাষ করছেন কৃষকরা।

অনুকূল আবহাওয়া থাকলে চলতি বছরে প্রতি হেক্টর জমিতে ৬০ মন সরিষা উৎপাদন হতে পারে বলে দাবী করছেন সাপাহার কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আতাউর রহমান সেলিম।

কৃষকগণ জানান, গত বছরে সরিষার চাষ করে ভালো মূল্য পাওয়া গেছে। যার জন্য চলতি বছরেও সরিষার চাষে ঝুঁকে পড়েছেন তারা। গত বছরের তুলনায় এ বছরেও ভালো দাম পাওয়া যেতে পারে বলে কৃষকগণ ধারণা করছেন। চলতি মৌসুমে সরিষার রোগ বালাই তেমন নেই বললেই চলে।

সাপাহার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুজিবুর রহমান জানান, এ উপজেলায় এবারে সরিষায় কোন রোগ বালাই নেই। শীতকালীন ফসল হবার ফলে এবং বর্তমান সময় পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকার কারনে সরিষা ক্ষেতে তেমন কোন রোগ বালাই নেই। তবে ছত্রাকনাশক হিসেবে ম্যানকোজেভ গ্রুপের বালাইনাশক ব্যবহার করা হচ্ছে। সব মিলিয়ে চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলনের আশা করছেন উপজেলার চাষীরা বলেও জানান কৃষি অফিসার কৃষিবিদ মুজিবুর রহমান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031