ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে সফররত আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য, জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সাবেক নৌ-পরিবহনমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান, এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
শুক্রবার দুপুর ২টায় রাজশাহী সার্কিট হাউসে তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মেয়র। সাক্ষাৎকালে সময় বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তাঁরা।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।


