IMG-LOGO

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় দাখিলে উপজেলা সেরা শোলাকুড়া মাদ্রাসামান্দায় ডাসকো ফাউন্ডেশনের বৃক্ষরোপণমান্দায় শিশু ও নারী সুরক্ষায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণচৌরাস্তার মোড়ে গোলচত্বর নির্মাণসহ দ্রুত কাজ শুরুর দাবিতে অবরোধ‘আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে’গোদাগাড়ীতে অবৈধ ক্লিনিক সিলগালা করল ভ্রাম্যমাণ আদালতসিংড়ায় বিশ্ব যুব দিবস উপলক্ষে জামায়াতের যুব বিভাগের বৃক্ষরোপণকালের স্রোত পেরিয়ে আজও দাঁড়িয়ে আছে ইতিহাস-ঐতিহ্যের অনন্য সাক্ষী ধনবাড়ী নবাব মঞ্জিলনগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহতবাগমারায় সৌদি আরবে নিহত শ্যামলের পরিবারের পাশে এমপি ডাঃ আব্দুল বারীরাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে বিদায়ী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীকে ক্রেস্ট প্রদানচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত‘আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার তথ্য সঠিক নয়’রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানাঅতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাও
Home >> বিনোদন >> কঙ্গনার অফিস ভাঙায় মুম্বাইকে ‘পাকিস্তান’ বলে আক্রমণ

কঙ্গনার অফিস ভাঙায় মুম্বাইকে ‘পাকিস্তান’ বলে আক্রমণ

ধূমকেতু নিউজ ডেস্কঃমুম্বাইতে কঙ্গনা রানাউতের বিএমসির অফিসে ভাঙচুরের ঘটনা নিয়ে শোরগোল শুরু হয়েছে প্রায় গোটা দেশ জুড়ে। বুধবার সকালে কঙ্গনা রানাউতের পালি হিলের অফিসের সামনে হাজির হন বিএমসির কর্মীরা। মুম্বাই পুলিশকে সঙ্গে নিয়েই কঙ্গনার পালি হিলের বাংলো এবং অফিসের সামনে হাজির হন বিএমসির একাধিক কর্মী। এরপরই অভিনেত্রীর অফিসে ভাঙচুরের কাজ শুরু হয়। একের পর এক করে যার ফটো এবং ভিডিয়ো ভাইরাল হতে শুরু করে।

বিএমসি কীভাবে তার অফিসে ভাঙচুর চালাচ্ছে, সেই ছবি নিজের টুইটার হ্যান্ডেলে প্রকাশ করেন কঙ্গনা রানাউত। পাশাপাশি নিজের অফিসকে রাম মন্দিরের সঙ্গে তুলনা করেন কঙ্গনা। তার রাম মন্দিরের মতো অফিসে ভাঙচুর চালাতে এসেছে বাবরের সেনা। কঙ্গনার ওই আক্রমণের পর ফের একদফা জোর শোরগোল শুরু হয়ে যায়।

কঙ্গনার ওই টুইট দেখে তাকে পালটা আক্রমণ করেন এনসিপির রাজ্যসভার প্রাক্তন সাংসদ মজিদ মেমন। বাবর এবং তার সেনা বলে মুম্বাই পুলিশের কর্মীদের অপমান করেছেন কঙ্গনা। পুলিশ প্রশাসনের উপর থেকে সাধারণ মানুষের আস্থা চলে যাক। এটাই কি কঙ্গনা চান বলে প্রশ্ন তোলেন মজিদ মেমন।

এরপর ফের মুখ খোলেন কঙ্গনা। তিনি বলেন, শিবসেনার বিরুদ্ধে তোপ দাগার ফলেই মহারাষ্ট্র সরকার সরাসরি তার সঙ্গে সংঘাতে নেমে পড়েছে। বেআইনিভাবে তিনি কোনও নির্মাণ কাজ করেননি। তা সত্ত্বেও তার অফিস কেন ভাঙচুর করা হচ্ছে বলে প্রশ্ন তোলেন কঙ্গনা। পাশাপাশি কোভিড পরিস্থিতিতে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যেখানে সমস্ত নির্মাণের কাজ বন্ধ রয়েছে, সেখানে বেআইনিভাবে তার অফিসে বিএমসি ভাঙচুর চালাচ্ছে বলেও তোপ দাগেন বলিউড অভিনেত্রী।

কঙ্গনা যখন মুম্বইয়ের পথে রয়েছেন, তার মধ্যেই বিএমসির একের পর এক ছবি শেয়ার করতে শুরু করেন অভিনেত্রী। কখনও ‘গণতন্ত্রের মৃত্যু’ বলে তার অফিস ভাঙার ছবি শেয়ার করেন কঙ্গনা। পাশাপাশি মুম্বাইকে এবার সরাসরি ‘পাকিস্তান’ বলেও কটাক্ষ করেন অভিনেত্রী। পাশাপাশি ‘পাকিস্তান অধিকৃত কাশ্মীর’, ‘পাকিস্তান’ এবং ‘বুলিউড’ একযোগে এসব কাজ করছে বলেও তোপ দাগতে দেখা যায় বলিউড কুইনকে। সূত্র: জিনিউজ

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031