IMG-LOGO

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান নিয়ে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ সংবাদ প্রকাশের প্রতিবাদরহনপুর ইউসুফ আলী সরকারি কলেজে অভিভাবক সমাবেশবাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতপার্কে পরকীয়া প্রেমিক যুগলের বিষপান, হাসপাতালে ভর্তিনিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর শুভ উদ্বোধনচলনবিল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও দূষণ রোধে ডাস্টবিন সরবরাহহারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন আরএমপি পুলিশ কমিশনারনিয়ামতপুরে ছেলের বিরুদ্ধে মায়ের গলায় ছুরি ধরে হত্যা চেষ্টার অভিযোগরাণীনগরে ২লাখ টাকার নিষিদ্ধ জাল আগুনে পুরে ভস্মিভূতপুঠিয়ায় মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানফুলবাড়ী নির্বাচন অফিসে টাকা ছাড়া সেবা মেলে না, অভিযোগরাণীনগরে প্রবাসীর বাড়ীতে আগুনে ২লাখ টাকার মালামাল ভস্মিভূতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ: স্বরাষ্ট্রমন্ত্রী
Home >> কৃষি >> পত্নীতলায় আলুর বাম্পার ফলন

পত্নীতলায় আলুর বাম্পার ফলন

ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় আলুর ভালো ফলনের পাশাপাশি দাম বেশি পেয়ে খুশি কৃষক। কৃষকরা আমন ধান কাটার পর একই জমিতে আলু চাষ করে অতিরিক্ত অর্থ আয় করছেন। আমনের ফলন কম হয় এতে আমন ধান চাষে ঘাটতি অর্থ পুষিয়ে নেয়ার পাশাপাশি একই জমিতে তিন ফসল উৎপাদন করছেন কৃষকরা।

কৃষি অধিদফতর সূত্র জানা যায় উপজেলার ১১ টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১ হাজার ৭শত ৩০ হেক্টর তবে লক্ষ্যমাত্রার চেয়ে বেশী চাষাবাদ হয়েছে। এ বছর আলুর বাম্পার ফলন হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, এ উপজেলার প্রধান অর্থকরী ফসল ধান। পাশাপাশি সবজির আবাদও হয়। গত ইরি-বোরো ধানের ন্যায্যমূল্য না পাওয়া এবং আমন মৌসুমে ধানের ফলন কম হওয়ায় । অনেক কৃষক ধান চাষ ছেড়ে দেয়ার সিদ্ধান্তও নেন। কিন্তু কৃষি অধিদফতরের অনুপ্রেরণা ও পরামর্শে অনেক কৃষক ধানের জমিতে এবার আলু চাষ করেন।

বর্তমানে ক্ষেত থেকে উঠতে শুরু করছে আলু। বিভিন্ন এলাকার পাইকাররা ক্ষেত থেকে গাছসহ আলু কিনে শ্রমিক দিয়ে উত্তোলন করছেন। তবে এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় আলুর বাম্পার ফলন হয়েছে। কয়েক দফা বৃষ্টিতেও আলুর ক্ষতি হয়নি। বৃষ্টি হওয়ায় সুবিধা হয়েছে আলুর জন্য। এতে কৃষকদের বাড়তি সেচের প্রয়োজন হয়নি।

ষাটাল, চরকি, পাকরি, রোমানা, কার্ডিনাল (লাল), গ্যানোলা, ব্যানোলা, ক্যারেজ এবং ডায়মন্ড জাতের আলুর চাষ হয়েছে। এছাড়া স্থানীয় জাতের আলুর চাষ হয়েছে। পরিপক্ক হওয়ায় মাঠ থেকে আলু উঠাতে শুরু করেছেন কৃষকরা। উপজেলার মাটিন্দর ইউনিয়নের ওয়ারি গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক জানান এবার ৫ বিঘা জমিতে দেশী জাতের আলুর আবাদ করেছেন বিঘা প্রতি ৫৫ থেকে ৬০ মন ফলন হয়েছে। বাজারে প্রতি মন আলু ৩৫০ থেকে ৪০০ টাকায় বিক্রী হচ্ছে। বিঘা প্রতি খরচ হয়েছে ৮ হাজার আলু বিক্রী হচ্ছে ১৮ হাজার ১০/১১ হাজার টাকা লাভ থাকবে। একই ইউনিয়নের কৃষক শাহ্ আলম জানান, ১ একর জমিতে ষাটাল দেশিয় জাতের আলু চাষ করেছেন ফলন ভাল হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার জানান, আলুর বাম্পার ফলন হয়েছে বাজারে দাম ভালো আছে কৃষকরা এবার লাভবান হবেন। কৃষি বিভাগ সবসময় কৃষকের পাশে আছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031